চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিৎজার পুরস্কার জিতেছে রয়টার্স-ওয়াশিংটন পোস্ট-নিউইয়র্ক টাইমস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 07, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রোথার্ডস মেডেল, পুলিৎজার পুরস্কার বিজয়ীর স্মারক. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর সাংবাদিকতার ‘নোবেল’ খ্যাত পুলিৎজার পুরস্কার পেয়েছে সংবাদমাধ্যম রয়টার্স, মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমস।

ফিলিস্তিনের গাজায় সংঘাতের চিত্র এবং যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের প্রতিবেদন করে চলতি বছরের পুলিৎজার পুরস্কার জিতেছে সংবাদমাধ্যম রয়টার্স। পাশাপাশি তিনটি করে পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমস।

চলতি বছর পুলিৎজারের ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে এবার পুরস্কার পেয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে রয়টার্সের কয়েকটি ছবি। ফটো সাংবাদিক মোহাম্মদ সালেমের তোলা একটি ছবিতে দেখা যায়, নিহত পাঁচ বছরের এক শিশুর মরদেহ জড়িয়ে ধরে আছেন এক নারী। ছবিটি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার’ পুরস্কারও পেয়েছে।

প্রযুক্তি জায়ান্ট টেসলা ও স্পেস ‘এক্স’র মালিক ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে ‘ন্যাশনাল রিপোর্টিং’ বা ‘জাতীয় বিষয়াদি নিয়ে প্রতিবেদন’ বিভাগে পুরস্কার পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘দ্য মাস্ক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স’ শিরোনামে স্পেসএক্স, নিউরালিংক ও টেসলার বিভিন্ন অনিয়ম তুলে ধরা হয়। ন্যাশনাল রিপোর্টিং বিভাগে পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্টও।

এছাড়া ‘এডিটোরিয়াল রাইটিং’ ও ‘কমেন্টারি’ বিভাগেও পুরস্কার জিতেছে গণমাধ্যমটি। নিউইয়র্ক টাইমস ‘ইনভেস্টিগেটিভ রিপোর্টিং’, ‘ইন্টারন্যাশনাল রিপোর্টিং’ ও ‘ফিচার রাইটিং’ বিভাগে পুরস্কার জিতেছে।

পুলিৎজারের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ড। এ বছর অ্যাওয়ার্ডটি পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে কাজ করা নিউইয়র্কভিত্তিক সংস্থা প্রোপাবলিকা। ‘ব্রেকিং নিউজ’ বিভাগে পুরস্কার পেয়েছে লুকআউট সান্তা ক্লজ নামের নিউজ পোর্টাল।

অভিবাসীদের নিয়ে ছবি প্রকাশ করে ‘ফিচার ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার জিতেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ‘এক্সপ্লেনেটরি রিপোর্টিং’ ও ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’ বিভাগে পুরস্কার জিতেছেন দ্য নিউইয়র্কারের সাংবাদিক। ‘ক্রিটিসিজম’ বিভাগে দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস পুরস্কার জিতেছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য পুরস্কারটি দেয়া হয়।

১৯১৭ সাল থেকে সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে।

Tags: পুলিৎজার পুরস্কার
Previous Post

নির্বাচন প্রভাবিত করার অভিযোগে ২৩ লাখ টাকাসহ চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

Next Post

কবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে, মাঠে অনুশীলন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কবে ঘোষণা করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল

হাজীদের জন্য সৌদি আরবের মক্কা মসজিদে প্রস্তুতি সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজীদের বরণে প্রস্তুত সৌদি সরকার, ৯ মে বাংলাদেশী হাজীদের প্রথম ফ্লাইট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT