চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের দৃষ্টিভঙ্গি সমন্বিত দেয়াল প্রদর্শনী চালু করেছে বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in বাংলাদেশ
A A
তরুণরা প্রদর্শনীতে বিভিন্ন চিত্র ও বার্তা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র ও যুবকদের দ্বারা নির্মিত দেয়াল শিল্পের একটি প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বব্যাংক। তাদের এই শিল্প সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য তাদের আশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্বব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার পান্থপথের দৃকপাথ ভবনে অনুষ্ঠিত এই প্রদর্শনী আজ ২৩ তারিখ শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ ‘পেইন্ট ইউর স্কাই, মেক ইট ইউরস: ফিউচার বাংলাদেশ ইন দ্য আইস অফ দ্য ইউথ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন।

প্রদর্শনীতে সারা দেশে ছাত্র এবং যুবকদের আঁকা প্রাণবন্ত দেয়াল শিল্প দেখানো হয়েছে। তাদের দৃষ্টিভঙ্গি এবং দেশের ভবিষ্যতের জন্য তারা যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করে তা তুলে ধরা হয়েছে।

ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, রংপুর, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ ১২টি জেলা থেকে শিল্পকর্মগুলো সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ-ভুটান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বলেন, বর্তমান ও ভবিষ্যৎ গঠনে যুবকরা যে ভূমিকা পালন করে তা বিশ্বব্যাংক সবসময়ই স্বীকার করে। আমরা বিশ্বব্যাপী যুবসমাজের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: বিশ্বব্যাংক
Previous Post

ব্র্যান্ডটক ৫.০: ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা

Next Post

বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই: সারজিস

Next Post
শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই, বিচার না হওয়া পর্যন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই: সারজিস

সাফজয়ী ফুটবলাররা রাঙামাটিতে সংবর্ধনা ও অর্থ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ী ফুটবলারদের রাঙামাটিতে সংবর্ধনা-অর্থ পুরস্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT