চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই: সারজিস

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
5:18 অপরাহ্ন 23, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, বরিশাল
A A
শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই, বিচার না হওয়া পর্যন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতি করার কোন অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নে, তাদের পক্ষে কারও সাফাই গাওয়ার প্রশ্নই আসে না। আমাদের জীবনের বিনিময়ে হলেও আমরা এটা করতে দেব না।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সারজিদ আরও বলেন, এদেশে খুনীদের আর প্রতিষ্ঠিত করা যাবে না।

তিনি বলেন, খুনি হাসিনা সারাজীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটাকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছিলেন। যেখানে গেছেন সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছে। তার পরিবারের ১৮ জন মানুষ, আর এই দুই হাজার জন মানুষ না! এদেরকে খুন করার সময় তার বুকটা একটু কাঁপেনি। আজ আমার যে ভাই শহীদ হয়েছে, যে বোন শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের বাবা-মা ভাই বোনকে আমরা কীভাবে সান্ত্বনা দেব?

এর আগে সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বরিশাল বিভাগের শহীদ পরিবারের মাঝে অর্থিক সহায়তা দিতে এই আয়োজন করা হয়। বরিশাল বিভাগের ৬ জেলায় ১৩৪ জন শহীদ হয়েছেন জানিয়ে ৭৯ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যদেরও সহায়তা করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মো. আলাউল হাসান, বরিশাল সিভিল সার্জন ডা. মরিয়া হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন।

Tags: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনশেখ হাসিনাসারজিস আলম
Previous Post

তরুণদের দৃষ্টিভঙ্গি সমন্বিত দেয়াল প্রদর্শনী চালু করেছে বিশ্বব্যাংক

Next Post

সাফজয়ী ফুটবলারদের রাঙামাটিতে সংবর্ধনা-অর্থ পুরস্কার

Next Post
সাফজয়ী ফুটবলাররা রাঙামাটিতে সংবর্ধনা ও অর্থ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফজয়ী ফুটবলারদের রাঙামাটিতে সংবর্ধনা-অর্থ পুরস্কার

জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুলের ইন্তেকালে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুলের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT