চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 15, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ  মন্ত্রণালয়ের সভাকক্ষে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

ছবি: রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

নতুন সরকারের পরিকল্পনা ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বিশেষ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৫ মার্চ সকালে রাজধানীর ইস্কাটনে মন্ত্রণালয়ের সভাকক্ষে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক এই কর্মশালাটি সম্পন্ন হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি তার বক্তব্যে সরকারের নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন।

সিনিয়র সচিব বলেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে দেশ ও দশের কল্যাণে। বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থান খাতে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিদেশে কর্মরত আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার রক্ষা করাই হবে এই মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য। ‘সবার আগে বাংলাদেশ’- এই মূলমন্ত্রকে ধারণ করে আমাদের সকল নীতিমালা ও কার্যক্রম ঢেলে সাজাতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়া, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড, আবুল হাছানাত মো. হুমায়ুন কবীর, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বিএমইটি, এবং মো. সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), বোয়েসেল।

কর্মশালায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন ও দক্ষ শ্রমবাজার অনুসন্ধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ‘স্মার্ট অভিবাসন’ নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিগণও কর্মশালায় অংশ নেন। সভায় অভিবাসন প্রক্রিয়ার বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিভিন্ন উদ্ভাবনী প্রস্তাবনা তুলে ধরা হয়।

পরিশেষে, সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া সকল সংস্থাকে নিজেদের মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে প্রবাসীদের সেবায় নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

Tags: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সবার আগে বাংলাদেশ
Previous Post

ওয়ানডে দিয়ে তানজিদের প্রথম সেঞ্চুরি এলো

Next Post

দ্বিতীয় সর্বকনিষ্ঠ রেসজয়ী পেল ফর্মুলা ওয়ান, তৃতীয় হলেন হ্যামিল্টন

Next Post

দ্বিতীয় সর্বকনিষ্ঠ রেসজয়ী পেল ফর্মুলা ওয়ান, তৃতীয় হলেন হ্যামিল্টন

ছবি: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT