চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সর্বকনিষ্ঠ রেসজয়ী পেল ফর্মুলা ওয়ান, তৃতীয় হলেন হ্যামিল্টন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 15, মার্চ 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

চাইনিজ গ্র্যাঁ প্রিতে দারুণ এবং নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ক্যারিয়ারের প্রথম ফর্মুলা ওয়ান রেস জিতেছেন মার্সিডিজের কিমি আন্তোনেলি। সাংহাইয়ে ১৯ বর্ষী ইতালীয় রেসার সতীর্থ জর্জ রাসেলকে পেছনে ফেলে জয়ী হয়েছেন। ফর্মুলা ওয়ানের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ রেসজয়ী ড্রাইভার এখন তিনি। অন্যদিকে, ফেরারির সাথে যুক্ত হওয়ার পর প্রথমবার পোডিয়াম জিতেছেন লুইস হ্যামিল্টন।

আন্তোনেলির চেয়ে কেবল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্স ভেরস্টাপেন কম বয়সে রেস জিতেছিলেন। ২০১৬ সালে ১৮ বছর বয়সে স্প্যানিশ গ্র্যাঁ প্রি জিতেছিলেন ডাচ রেসার।

নিজের দ্বিতীয় মৌসুমে অভিজ্ঞ সতীর্থ জর্জ রাসেলকে পেছনে ফেলে আন্তোনেলি প্রথম জয় পেয়েছেন। ব্রিটিশ রেসারের চেয়ে ৫.৫১ সেকেন্ড ব্যবধানে এগিয়ে ছিলেন ইতালিয়ান রেসার। রাসেল অবশ্য আন্তোনেলিকে হারিয়ে মৌসুমের প্রথম রেস অস্ট্রেলিয়া গ্র্যাঁ প্রি জিতেছিলেন। জয়ে চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় আন্তোনেলি মাত্র চার পয়েন্টে পিছিয়ে আছেন সতীর্থ রাসেলের থেকে।

জয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন আন্তোনেলি

গত মৌসুমে ফেরারির সাথে যুক্ত হওয়ার পরে চলতি মৌসুমের দ্বিতীয় রেসে তৃতীয় হলেন ব্রিটিশ রেসার হ্যামিল্টন। গত মৌসুমে তিনি দলের হয়ে একটি পোডিয়ামও পাননি। ২০২৪ সালের লাস ভেগাস গ্র্যাঁ প্রির পর এটি তার প্রথম পোডিয়াম। দীর্ঘ লড়াইয়ের পর তিনি সতীর্থ চার্লস লেক্লার্ককে পেছনে ফেলে তৃতীয় হন।

তবে রেস ভয়াবহভাবে খারাপ শুরু হয় ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন লান্ডো নরিস এবং তার ম্যাকলারেন সতীর্থ অস্কার পিয়াস্ত্রির। রেস শুরুর আগেই দুজনের গাড়িতে সমস্যা দেখা দেয় এবং দুটিই গ্যারেজে ফিরিয়ে নিতে হয়। নরিসের গাড়িতে বৈদ্যুতিক ত্রুটি ছিল এবং কেউই রেস শুরু করতে পারেননি। এটি নরিসের ক্যারিয়ারে প্রথমবার কোন রেস শুরু করতে পারেননি, আর পিয়াস্ত্রি এখনও এ মৌসুমে কোন রেসই শুরু করতে পারেননি, যা অস্ট্রেলিয়ান রেসারের জন্য একটি বাজে সূচনা।

অন্যদিকে ভেরস্টাপেনের জন্যও শুরুটা কঠিন ছিল। খারাপ শুরুর কারণে তিনি অষ্টম স্থান থেকে ১৩তম স্থানে নেমে যান এবং শেষপর্যন্ত ৪৬তম ল্যাপে গাড়ির সমস্যার কারণে রেস থেকে অবসর নিতে বাধ্য হন।

Tags: কিমি আন্তোনেলিফর্মুলা ওয়ানলিড স্পোর্টসলুইস হ্যামিল্টন
Previous Post

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

Next Post

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Next Post
ছবি: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Govt logo

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT