চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুকুশিমা থেকে তেজস্ক্রিয় ধাতু চুরি করেছে শ্রমিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ফুকুশিমা পরমাণু কেন্দ্রের কাছাকাছি সমুদ্র সৈকত ও শিল্পাঞ্চল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বিকল ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে থেকে নির্মাণ শ্রমিকরা সম্ভাব্য তেজস্ক্রিয় স্ক্র্যাপ ধাতু চুরি করে বিক্রি করেছে।

এনডিটিভি জানিয়েছে, ২০১১ সালে সুনামির আঘাতে উত্তর-পূর্ব জাপানের পারমাণবিক কেন্দ্র থেকে চার কিলোমিটার দূরে একটি বিশেষ যাদুঘর ভেঙে ফেলার সময় সেখান থেকে ধাতুগুলো হারিয়ে গিয়েছিল।

মন্ত্রণালয়ের কর্মকর্তা কেই ওসাদা বলেছেন, জাপানের পরিবেশ মন্ত্রণালয়কে চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে ধ্বংসের কাজ পরিচালনাকারী কর্মীদের দ্বারা চুরির কথা জানানো হয়েছিল।

ওসাদা বলেন, যদিও এই ধাতুগুলোতে উচ্চ মাত্রার বিকিরণ হবার সম্ভাবনা কম তবে তেজস্ক্রিয়তার মাত্রা বেশি হলে এগুলোকে একটি অন্তর্বর্তী স্টোরেজ সুবিধায় নিয়ে যেতে হবে বা সঠিকভাবে তা নিষ্পত্তি করতে হবে। কম হলে তা আবার পুনরায় ব্যবহার করা যেতে পারে।

ওসাদা জানিয়েছেন, চুরি হওয়া স্ক্র্যাপ ধাতুগুলোর বিকিরণের মাত্রা পরিমাপ করা হয়নি।

দেশটির স্থানীয় এক সংবাদ মাধ্যম দ্য মাইনিচি শিম্বুন জানিয়েছে,  শ্রমিকরা স্ক্র্যাপ ধাতুগুলো জোনের বাইরের কোম্পানিগুলোতে প্রায় ৬ হাজার ডলারের বিনিময়ে বিক্রি করেছেন। তবে কD পরিমাণ ধাতু নিখোঁজ হয়েছে, এগুলো কোথায় আছে বা এটি স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করেছে কিনা তা স্পষ্ট নয়।

২০১১ সালের ১১ মার্চ শক্তিশালী ৯ মাত্রার ভূমিকম্পের পর সুনামি আঘাত হানলে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রে এবং এর পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে পড়ে পানিতে, যা বড় ধরণের বিপর্যয়ের সূত্রপাত ঘটায়। কর্তৃপক্ষ এরপর সেখানে একটি এক্সক্লুসিভ জোন তৈরি করে যা দিন দিন বড় হতে থাকে, কারণ ওই কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হচ্ছিল।

Tags: ফুকুশিমা
Previous Post

৪২ ওভারে নামলো বাংলাদেশ-নিউজিল্যান্ড লড়াই

Next Post

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

Next Post
বিভিন্ন রঙের ডিমের ট্রে, ডিমের সংগ্রহের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

নির্বাহী পুলিশ সদস্যদের সঙ্গে যুবক, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT