চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূরত্ব কমাতে চীনের মহাপ্রাচীর ভেঙ্গে ফেলল শ্রমিকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রাকৃতিক পাহাড়ি পথে চলাচলের জন্য তৈরি রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তার দূরত্ব কমাতে চীনের মহাপ্রাচীরের একটি অংশে গর্ত করে ফাঁকা করেছেন কেন্দ্রীয় শানসি প্রদেশের শ্রমিকরা। এই ঘটনায় খনন কাজে জড়িত দু’শ্রমিককে আটক করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার ৫ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ৩২তম গ্রেট ওয়ালের কাছে খনন কাজ করছিলেন স্থানীয় শ্রমিকরা।

প্রতিবেদনে বলা হয়, যাতায়াতে সুবিধা এবং দূরত্ব কমাতে খনন কাজের সাথে জড়িত স্থানীয় শ্রমিকরা চীনের এই ঐতিহাসিক মহাপ্রচীর ক্ষতিগ্রস্ত করে। যার কারণে ৩৮ বছর বয়সী এক পুরুষ এবং ৫৫ বছর বয়সী স্থানীয় এক নারীকে আটক করে পুলিশ। এছাড়াও এই ঘটনায় তদন্ত চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশ জানায়, তারা যাতায়াতের দূরত্ব কমাতে ‘মহাপ্রাচীরের একটি গহ্বর প্রশস্ত করে বড় ফাঁক’ খনন করেছে। আর এই ফাঁক দিয়ে তারা খুব সহজে যাতায়াত করতে পারে। তারা বলেন, তাদের এই কর্মকাণ্ড ‘মহাপ্রাচীরের অখণ্ডতা এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষের নিরাপত্তার অপরিবর্তনীয় ক্ষতি’ করেছে।

গত ২৪ আগস্ট প্রাচীরটিতে একটি বিশাল ফাঁক রয়েছে এমন রিপোর্ট পাওয়ার পর কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে সতর্ক করা হয়েছিল।

জানা গেছে, চীনের মিং শাসনামলে তৈরি করা মহাপ্রাচীরের ৩২তম অংশটি শানসি প্রদেশের ইউজু কাউন্টি দিয়ে গেছে। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির নিরাপত্তা দেওয়ার বিষয়টি প্রাদেশিক পর্যায়ে নিশ্চিত করা হয়। গত ২৪ আগস্ট কর্মকর্তারা জানতে পেরেছিলেন, চীনের প্রাচীরে একটি বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে।

চীনের মহাপ্রাচীরকে ১৯৮৭ সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেসকো। খ্রিষ্টপূর্ব ২২০ অব্দ থেকে মিং শাসনামলের ১৬০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই প্রাচীর বহুবার নির্মাণ পুনর্নির্মাণ করা হয়। চীনের মহাপ্রাচীরকে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক স্থাপনা হিসেবেও বিবেচনা করা হয়।

মহাপ্রাচীরের সুপরিচিত অংশগুলোতে সুন্দরভাবে নির্মিত প্রাচীন ওয়াচ টাওয়ার রয়েছে। তবে এই কাঠামোর অনেক অংশই ভেঙে পড়েছে, কিছু অংশ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেছে।

বর্তমানে পর্যটকেরা এই প্রাচীরের যে অংশ দেখেন তার বেশির ভাগই মিং রাজবংশের সময় নির্মিত হয়েছিল।

কয়েক বছর ধরে প্রাচীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত বা ভেঙে ফেলা হয়েছে, বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলোতে। ২০১৬ সালে বেইজিং টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মিং মহাপ্রাচীরের ৩০ শতাংশেরও বেশি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে। আর এই প্রাচীরের মাত্র ৪ শতাংশ এখনো ভালোভাবে সংরক্ষিত আছে।

Tags: চীনচীনের অর্থনীতি
Previous Post

‘খুশি’র সাফল্যে ১০০ জন অনুরাগীকে বিজয় দিচ্ছেন ১ কোটি টাকা!

Next Post

সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের বক্তৃতা, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে: মির্জা ফখরুল

ইসলামিক বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, গেটের সামনে সড়ক ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি শিক্ষার্থীর বাবার র‍্যাগিংয়ের অভিযোগে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT