চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘খুশি’র সাফল্যে ১০০ জন অনুরাগীকে বিজয় দিচ্ছেন ১ কোটি টাকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
দুজন তরুণ তরুণী হাসিমুখে হাঁটছেন, একে অপরের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করছে বিজয় দেবরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভু অভিনীত ১০০ কোটি রুপি বাজেটের তেলেগু ছবি ‘খুশি’। প্রথম সপ্তাহান্তে বিশ্বব্যাপী ৬৫ কোটি রুপি আয় করে রীতিমত তাক লাগিয়ে দিল এই ছবিটি!

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ২৭.২৫ কোটি রুপি আয় করেছিল ছবিটি। যেখানে দ্বিতীয় ও তৃতীয় দিনে ছবিটির আয় ছিল যথাক্রমে ১৬.০৫ ও ১৭.১৫ কোটি রুপি।

যদিও চতুর্থ দিনে ছবিটির আয় বেশ পরে গিয়েছে, কেননা এদিন ছবিটি আয় করে মাত্র ৪.৬ কোটি রুপি! কিন্তু তারপরেও ‘খুশি’র আয়ে বেশ খুশি অভিনেতা বিজয়। তাইতো এবার সেই খুশি ভাগ করে নেবেন তার অনুরাগীদের সঙ্গে।

জানা গেছে, ছবির পারিশ্রমিক হতে প্রাপ্ত ১ কোটি টাকা অনুরাগীদের মধ্যে দান করবেন বিজয়। এর আগে কাজ শুরু করার আগে ১০০ অনুরাগীকে বিনামূল্যে মানালি ভ্রমণে পাঠিয়েছিলেন অভিনেতা। এবার ছবি সফল হতেই প্রায় ১০০ জন অনুরাগীকে ১ লাখ টাকা দান করবেন অভিনেতা। তার পারিশ্রমিকের একটা অংশ অনুরাগীদের দানের মাধ্যমেই সাফল্য উদযাপন করবেন অভিনেতা।

এ বিষয়ে বিজয় বলেন, ‘‘আমি খুব খুশি, বলা যেতে পারে আমরা খুশি। জানি না, আমি ঠিক করছি নাকি ভুল। কিন্তু এই আনন্দ আমি আমার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে না পারলে স্বস্তিতে ঘুমোতে পারব না। তাই এই ছবির পারিশ্রমিকের ১ কোটি টাকা আমি দান করব ১০০ জন পরিবারের মধ্যে।’’

তবে এই ১০০ জন পরিবারের বাছাইয়ের পদ্ধতি কীভাবে হবে, তা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাবেন অভিনেতা। ‘খুশি’ ছবির সাফল্য উদ্‌যাপন করতেই আগামী ১০ দিন হায়দরাবাদে থাকবেন অভিনেতা, তার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করবেন বিজয় এমনটাই জানা যাচ্ছে।

আর্মি অফিসার ও কাশ্মীরের মেয়ের প্রেমের গল্প ‘খুশি’। যেখানে বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভুর রসায়ন দর্শকদের বেশ মুগ্ধ করেছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: খুশিবক্স অফিসবিজয় দেবেরাকোন্ডাসামান্থা রুথ প্রভু
Previous Post

১০০ মিটারে ইমরানুরের জাতীয় রেকর্ড

Next Post

দূরত্ব কমাতে চীনের মহাপ্রাচীর ভেঙ্গে ফেলল শ্রমিকরা

Next Post
প্রাকৃতিক পাহাড়ি পথে চলাচলের জন্য তৈরি রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দূরত্ব কমাতে চীনের মহাপ্রাচীর ভেঙ্গে ফেলল শ্রমিকরা

মির্জা ফখরুলের বক্তৃতা, বিভিন্ন মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT