চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রাম্প ছিলেন খুব ভালো অভিনেতা’

রাজনীতিতে ট্রাম্পকে মানতে পারছেন না বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ট্রাম্প ও একজন বৃদ্ধ ব্যক্তির ছবি, পটভূমিতে লাল রঙের ব্রাশ স্ট্রোক. Channel i News - চ্যানেল আই নিউজ

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন খুব ভালো অভিনেতা- এমনটাই মন্তব্য করলেন অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা উডি অ্যালেন। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘সেলিব্রিটি’ সিনেমায় ডোনাল্ড ট্রাম্পকে পরিচালনা করার অভিজ্ঞতা থেকে তিনি এমন মন্তব্য করেন।

তার মতে ট্রাম্প ছিলেন “খুব ভালো অভিনেতা”। বিল মাহারের ‘ক্লাব রেন্ডম’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অ্যালেন জানান, ট্রাম্প ছিলেন খুব ভদ্র, ঠিকভাবে নিজের জায়গায় দাঁড়াতেন, সবকিছু সঠিকভাবে করতেন এবং তার মধ্যে শোবিজের জন্য একটি স্বাভাবিক গুণ ছিল।

সংবাদ সংগ্রহের সময় একজন নারী সাংবাদিকের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ
‘সেলিব্রিটি’ সিনেমায় খুব কম সময়ের একটি চরিত্রে অভিনয় করেন ট্রাম্প

অ্যালেন মজা করে আরও বলেন, “এখন তিনি প্রেসিডেন্ট, যদি আমাকে তাকে পরিচালনা করতে দিতেন, আমি দারুণ কিছু করতে পারতাম।”

‘সেলিব্রিটি’ ছবিতে (যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয় করেছিলেন) ট্রাম্পকে খুব অল্প সময়ের জন্য পর্দায় দেখা যায়। সেখানে এক টিভি রিপোর্টারের সঙ্গে কথোপকথনে তিনি মজা করে বলেন যে তিনি সেন্ট প্যাট্রিক’স ক্যাথেড্রাল কিনতে যাচ্ছেন, সেটি ভেঙে দিয়ে খুব উঁচু এবং সুন্দর একটি ভবন বানাবেন।

অ্যালেন বলেন, ক্যামেরার সামনে ট্রাম্পের মধ্যে এক ধরনের ‘কারিশমাটিক গুণ’ ছিল, তিনি ছিলেন “আনন্দদায়ক, খুব প্রফেশনাল, খুব ভদ্র” এবং অ্যালেন বিস্মিত হয়েছিলেন যে এমন একজন মানুষ হঠাৎ করে রাজনীতিতে কেন ঢুকলেন!

তার ভাষায়, “রাজনীতি মানে কেবল ঝামেলা, কঠিন সিদ্ধান্ত আর মানসিক যন্ত্রণা। এই মানুষটিকে আমি নিক্স খেলার মাঠে দেখতাম, তিনি গলফ খেলতে ভালোবাসতেন, সুন্দরী প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকতে পছন্দ করতেন, আর এসব ছিল আনন্দের ব্যাপার। হঠাৎ করে তিনি কেন রাজনীতির মতো ঝামেলাপূর্ণ বিষয়ে নিজেকে জড়ালেন, সেটা আমার বোধগম্য নয়।”

অস্কার, বাফটাসহ বহু গুরুপূর্ণ পুরস্কার আছে উডির ঝুলিতে

অনুষ্ঠানে ‘মিডনাইট ইন প্যারিস’ খ্যাত এই নির্মাতা আরও জানান, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কমলা হ্যারিসকে ভোট দিয়েছেন। উডি অ্যালেন বলেন, “ট্রাম্পের রাজনীতি, তার নীতিগুলোর প্রায় সবকিছুর সঙ্গেই আমি দ্বিমত পোষণ করি।”

শেষে অ্যালেন মজার ছলে যোগ করেন,“আমি যদি পারতাম তাকে (ট্রাম্প) এখন প্রেসিডেন্ট হিসেবে পরিচালনা করতে, সিদ্ধান্তগুলো আমি নিতাম। কিন্তু এটা কখনোই হবে না।”

রাশিয়ার সাহিত্য অনুরাগী অ্যালেন। সম্প্রতি তিনি মস্কোতে একটি চলচ্চিত্র উৎসবে ভার্চুয়ালি অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন। পরে তিনি একটি বিবৃতিতে স্পষ্ট করেন যে ইউক্রেন সংঘাতে তিনি দৃঢ়ভাবে মনে করেন ভ্লাদিমির পুতিন পুরোপুরি ভুল করেছেন। গার্ডিয়ান

Tags: অভিনয়উডি অ্যালেনকমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্পলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

অধস্তন কর্মীর সাথে রোমান্টিক সম্পর্কের অভিযোগে নেসলে সিইও বরখাস্ত

Next Post

বাংলাদেশে নারী বান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাসে ব্র্যাক ও ইউএন উইমেনের উদ্যোগ

Next Post
প্রধান বক্তা দুর্যোগ ঝুঁকি হ্রাসে ব্র্যাক ও ইউএন উইমেনের উদ্যোগের আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নারী বান্ধব দুর্যোগ ঝুঁকি হ্রাসে ব্র্যাক ও ইউএন উইমেনের উদ্যোগ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে দেখা করছে পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়ালো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT