চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথ সহজ করল বাংলাদেশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
12:16 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আবু ধাবিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাতে ২০২৩ বিশ্বকাপে খেলার পথটা সহজ হয়ে গেল নিগার-সালমা-রুমানাদের। ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল আগে ১২৯ গুটিয়ে যায় আইরিশ মেয়েরা। অসাধারণ এক ফিফটিতে ম্যাচ সেরা হয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আগামী বছর সাউথ আফ্রিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিশ্চিত করতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বাংলাদেশকে। সে পথে অনেকটাই এগিয়ে গেল টিম টাইগ্রেস। ‘এ’ গ্রুপে থাকা অপর দুই দল স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। যারা তুলনামূলক সহজ প্রতিপক্ষ।

আইরিশ বাধা টপকানো ছিল আসল চ্যালেঞ্জ। তাতে উতরে গেছে বাংলাদেশ। তবে কাজটা মোটেও সহজ হয়নি। বাছাইপর্বের ফেভারিট দুই দলের ম্যাচটি হয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ। সালমা খাতুনের দুর্দান্ত বোলিং শেষের দিকে গড়ে দেয় ব্যবধান। এ অফস্পিনার ৪ ওভারে মাত্র ১৯ রানে নেন তিন উইকেট। ইনিংসের ১৮ ও নিজের শেষ ওভারে অভিজ্ঞ বোলারের জোড়া শিকার বড় ভূমিকা রাখে জয়ে।

সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার নেন দুটি করে উইকেট। ৮ বছর পর জাতীয় দলে ফেরা অফস্পিনার সোহেলি আক্তার প্রথম ওভারে ১০ রান দিলে আর বোলিংয়ে ডাকেননি অধিনায়ক।

অভিজ্ঞ পেসার জাহানারা আলম চোট নিয়ে ও সেরার ব্যাটারদের একজন ফারজানা হক পিংকি করোনার কারণে ছিটকে যাওয়ায় একাদশে ভারসাম্য আনতে বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। তাদের জায়গায় রিজার্ভ বেঞ্চ থেকে সুযোগ হয়েছে ফারিহা ইসলাম ও সোহেলির। বাঁহাতি পেসার ফারিহার একাদশে সুযোগ হয়নি।

রান তাড়ায় দারুণ খেলতে থাকা আয়ারল্যান্ডের দুই ব্যাটার হন রান আউট। ওপেনার অ্যামি হান্টার ৩২ বলে ৩৩ রান ও মিডলঅর্ডার ব্যাটার অ্যাইমিয়ার রিচার্ডসন ২৬ বলে ৪০ রানে করে দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফেরেন। অধিনায়ক লরা ডিলানি ৩০ বলে ২৮ রান করে সালমার প্রথম শিকার হন।

সংযু্ক্ত আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তোলে মাত্র ৫৩ রান। শুরুতে মন্থর থাকলেও শেষের ১০ ওভারে ৯০ রান তুলে সেটি পুষিয়ে দেন শামীমা সুলতানা ও নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় উইকেটে দুজনের ৬২ রানের জুটিতে দেড়শর কাছে যেতে পারে বাংলাদেশ।

তিন চারে ১৬ বলে ১৬ রান করে আউট হন বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন। পাওয়ার প্লে’তেই শামীমার সঙ্গে জুটি বাধেন নিগার। ৪০ বলে ৭ চারে ৪৮ রান করে আউট হন শামীমা। নিগার অবশ্য আউট হন ফিফটি পেরিয়ে ইনিংসের শেষ বলে।

প্রথম ৩২ বলে ২২ রান তোলা নিগার পরের ২১ বলে নেন ৪৫ রান। ৫৩ বলে ৬৭ রানের ইনিংসটি সাজান ১০ চার ও এক ছক্কায়। সোবহানা মোস্তারি ৭ বলে ৪ করে আউট হন। রিতু মনি ৫ বলে ৩ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ পায় ১৪৩ রানের পুঁজি।

সোমবার একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বুধবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ। গ্রুপ ‘বি’তে রয়েছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের সেরা দুই দল বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি খেলবে আসরের ফাইনালও।

Tags: আরব আমিরাতনারী দলবাংলাদেশ-আয়ারল্যান্ডবিশ্বকাপ বাছাইপর্বলিড স্পোর্টস
Previous Post

নেপালকে উড়িয়েও অনিশ্চিত বাংলাদেশ

Next Post

সারাবিশ্বে করোনায় মৃত্যু কমেছে

Next Post
স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে করোনায় মৃত্যু কমেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. ফারুকা খান সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের শাসনামলেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছিল: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT