চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালকে উড়িয়েও অনিশ্চিত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:10 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল উল্লাসে ভাসছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় ব্যবধানে নেপালকে হারালে কিছুটা হলেও সম্ভাবনা থাকবে, এমন ম্যাচে হিমালয়ের দেশটিকে ঠিকই হারিয়েছে বাংলাদেশের যুবারা। তবে এশিয়ান কাপের টিকিট পেতে লাল-সবুজ দলকে এখন তাকিয়ে থাকতে হবে কাতারের দিকে। কারণ আলওয়ারি-আলঘারিবরা শেষ ম্যাচে স্বাগতিক বাহরাইনকে ৭ গোলের ব্যবধানে হারালেই কেবল টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে তানভীর হোসেনের দল।

এএফসি অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সোমবার গ্রুপর্বের শেষ ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

বাহরাইনের মুহাম্মদ আল খলিফা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নেপালের রক্ষণভাগকে চেপে ধরে বাংলাদেশের ফরোয়ার্ডরা। ফলাফল পঞ্চম মিনিটেউ প্রথম গোল। ডি বক্সের ভিতর থেকে নেয়া মজিবর জনির শট প্রথমবার প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ফিরে এলে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

৫ মিনিটেই এগিয়ে গেলেও আক্রমনের ধার কমেনি বাংলাদেশের। বরং আরও গোলের জন্য ক্ষুধার্ত ছিলেন নোভা-রাজনরা। সপ্তম মিনিটে রাজনের শট একটুর জন্য জালের দেখা পায়নি।

দশম মিনিটে আবারও নেপালের জালে বল জড়ায় বাংলাদেশ। এবার গোলদাতা পিয়াস আহমেদ নোভা হলেও মূল কাজটা করে দিয়েছেন মজিবর। ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার নিখুঁত সেটপিসটা বারে লেগে ফিরে এলে সুযোগ কাজে লাগিয়েছেন নোভা।

৩ মিনিট পরে আবার সুযোগ আসে তানভীরদের সামনে। তবে গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি নোভা। এরপর খেলার গতি কিছুটা কমে। বেশকিছু সুযোগ পেয়েও গোল করতে পারেননি লাল-সবুজ ফরোয়ার্ডরা। ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। ৫২ মিনিটে তৃতীয় গোল করেন সাজেদ হোসেন নিজুম। নির্ধারিত সময়ের মধ্যে এরপর আর কেউই জালের দেখা না পেলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

 

 

Tags: কাতারনেপালবাংলাদেশবাহরাইনলিড স্পোর্টস
Previous Post

মাজারের খাবার খেয়ে নারী-শিশুসহ ২৩ জন হাসপাতালে

Next Post

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথ সহজ করল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হয়ে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের পথ সহজ করল বাংলাদেশ

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের নাকের. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে করোনায় মৃত্যু কমেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT