চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল শ্রীলঙ্কা-স্কটল্যান্ড

মেয়েদের আসর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 06, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা-স্কটল্যান্ড ক্রিকেট ম্যাচের খেলোয়াড় ও সমর্থকরা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মাটিতে এবছর হতে চলা মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণকারী আট দলের নাম আগেই জানা গিয়েছিল। বাছাইপর্ব থেকে পাওয়া গেল আরও দুই দল। আসরের মূলপর্বের টিকিট কেটেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের গ্রুপ ও সূচি রোববার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড কে কোন গ্রুপে খেলবে, তা বাছাইপর্বের ফাইনাল ম্যাচের ফলাফলের উপর নির্ধারিত হবে।

সোমবার আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে লড়বে দুদল। চ্যাম্পিয়ন দল টি-টুয়েন্টির বিশ্ব আসরের ‘এ’ গ্রুপে পড়বে। ‘এ’ গ্রুপে থাকা বাকি চার দল ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের রানার্সআপ দল খেলবে।

প্রথম সেমিফাইনালে রোববার আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাছাইপর্বের ফাইনালে জায়গা করে নেয়ার পাশাপাশি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে স্কটল্যান্ড। একইদিনে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ১৫ রানে জিতে বিশ্বকাপে পা দেয় শ্রীলঙ্কা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ৩ অক্টোবর। উদ্বোধনী দিনে মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। একইদিনে বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১০ দলের অংশগ্রহণে মোট ২৩টি ম্যাচ হবে আসরে। ১৭ দিনের আয়োজনের ফাইনাল ২০ অক্টোবর।

Tags: মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টসশ্রীলঙ্কাস্কটল্যান্ড
Previous Post

ইসরায়েলে আবারও হামাসের রকেট হামলা, ৩ ইসরায়েলি সেনা নিহত

Next Post

বিদেশি গাছের পরিবর্তে বেশি করে দেশি গাছ লাগানোর তাগিদ প্রকৃতিবিদদের

Next Post
প্রাকৃতিক গাছের গুরুত্ব ও রক্ষার জন্য প্রকৃতিবিদদের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশি গাছের পরিবর্তে বেশি করে দেশি গাছ লাগানোর তাগিদ প্রকৃতিবিদদের

চাঁদপুরে উপজেলা নির্বাচনের প্রার্থী ও pineapple ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে উপজেলা নির্বাচনের প্রার্থীর বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT