চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী ওমর ফারুক রুমীর বিরুদ্ধে ঠিকাদারি কাজে অংশীদারির নামে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। পিবিআইয়ের তদন্তে মামলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালত সমন জারি করার পরও এই ব্যক্তি হাজির হননি বলে অভিযোগ রয়েছে।








