চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে চোখ অস্ট্রেলিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 13, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল মাঠে হাসিমুখে একসাথে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের মাটিতে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বসবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য টুর্নামেন্টের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা বাংলাদেশ সফরে দ্বিপক্ষীয় সিরিজকে বেশ গুরুত্ব দিচ্ছে।

মার্চের শেষদিকে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আসছে অজিরা। অস্ট্রেলিয়ার মেয়েদের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এটিই হবে প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা এসেছিল। শিরোপা জেতা চার ক্রিকেটার এখনো দলে আছেন। তারা হলেন- অ্যালিসা হিলি, এলিস পেরি, বেথ মুনি এবং জেস জোনাসেন।

অস্ট্রেলিয়া নারী দলের নির্বাচক শন ফ্লেলার বলেছেন, বাংলাদেশে আমাদের ভেন্যু আছে, যেখানে বিশ্বকাপের খেলাগুলো হবে। সেখানকার উইকেটের আচরণ কেমন হয়, সেটি সফরের সময় আমাদের খোঁজখবরের অংশ থাকবে।

ফ্লেলার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার জন্য কিছু অতিরিক্ত খেলার সূচির ব্যবস্থা করার বিষয়ে আশাবাদী। বর্তমানে বাংলাদেশ সফরের পর বিশ্বকাপের আগে তাদের সূচিতে কোনো খেলাই নেই।

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ২০১০, ২০১২ ও ২০১৪ সালে ট্রফি উঁচিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের আনন্দে মেতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের আসর জিতে ক্যাঙ্গারুরা আবারো হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়।

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডেবাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

নদী তীরের মাটি কেটে বিক্রি: ৩ ট্রলারসহ ১৫ শ্রমিক আটক

Next Post

বাবাকে খুন করে লাশ গায়েবের চেষ্টা দুই ছেলের, নড়ে উঠলো লাশ

Next Post
দুই যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, বাইসাইকেল নিয়ে, পটভূমিতে সূর্যাস্তের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবাকে খুন করে লাশ গায়েবের চেষ্টা দুই ছেলের, নড়ে উঠলো লাশ

ক্রিকেটার ফিঞ্চের শূন্য রানে আউট, দর্শকদের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

শূন্য রানে আউট, জিতেই ক্রিকেটকে বিদায় দিলেন ফিঞ্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT