চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্য রানে আউট, জিতেই ক্রিকেটকে বিদায় দিলেন ফিঞ্চ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 13, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ফিঞ্চের শূন্য রানে আউট, দর্শকদের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে হাজির ৪১,২০৫ জন দর্শক। ডার্বি ম্যাচের উত্তেজনাকেও ছাড়িয়ে গেল অ্যারন ফিঞ্চের বিদায়ী ম্যাচের উপলক্ষ। ব্যাট-প্যাড তুলে রাখার পরিকল্পনার কথা আগেই জানিয়ে রেখেছিলেন অজিদের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। ঘরোয়া লিগ বিগ ব্যাশ থেকেই পেশাদার ক্রিকেটকে জানালেন বিদায় দিলেন। 

ব্যাট হাতে যখন ক্রিজে নামছিলেন, প্রতিপক্ষ মেলবোর্ন স্টারসের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে ফিঞ্চকে দিলেন গার্ড অব অনার। দুই ফিল্ড আম্পায়ারও তাতে শামিল হন।

মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা ফিঞ্চ তিন বলের বেশি খেলতে পারেননি। মিড অনে জাতীয় দলে তার সাবেক সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েলের হাতে সহজ ক্যাচ ফিয়ে শূন্য রানে আউট হন। মেলবোর্ন স্টারসের অধিনায়ক ম্যাক্সওয়েল উদযাপনে বিরত ছিলেন। মাঠ ছাড়ার সময় গ্যালারির দর্শকরা দাঁড়িয়ে ৩৭ বর্ষী ক্রিকেটারকে বিদায়ী অভিবাদন জানান। হাততালিতে মুখরিত হয় গোটা স্টেডিয়াম। ব্যাট উঁচিয়ে ফিঞ্চ সকলের অভিবাদন গ্রহণ করেন।

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শূন্য রানে ফিরলেও জয়ের স্বাদ পেয়েই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ক্রিকেট ছাড়লেন। মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে তার দল মেলবোর্ন রেনেগেডস। শনিবার আগে ব্যাট করা স্টারস ৮ উইকেটে তোলে ১৩৭ রান। জবাবে রেনেগেডস শন মার্শের ৪৯ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে ভর করে ১৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে।

ক্যারিয়ারে ফ্যাঞ্চাইজি লিগে বিভিন্ন দেশে একাধিক দলে খেললেও ফিঞ্চ বিগ ব্যাশ লিগে ছিলেন ব্যতিক্রম। ২০১১-১২ মৌসুমে তিনি মেলবোর্ন রেনেগেডসে যোগ দেন। নিজ দেশের ফ্যাঞ্চাইজি লিগে তিনি কখনোই দল বদল করেননি। বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ম্যাচসেরা শন মার্শ বলেন, তিনি সত্যিকারের এক কিংবদন্তি। প্রথম দিন থেকেই তিনি এখানকার একজন খেলোয়াড়। তার জন্য জয় পাওয়াটা দারুণ ছিল।

দুই ক্রিকেটার হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগ ব্যাশ থেকে অবসর গ্রহণের ফলে মেইনস্ট্রিম লিগগুলোতে আর না খেললেও লিজেন্ড টুর্নামেন্টগুলোতে খেলবেন ফিঞ্চ। আন্তর্জাতিক ও সবধরনের টি-টুয়েন্টি মিলিয়ে তিনি সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক। ৩৩.৭০ গড়ে ১১,৪৫৮ রান করেছেন। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টিতে তার ক্যারিয়ারে সর্বোচ্চ ১৭২ রানের ইনিংসটি খেলেছিলেন, যা বিশ্বরেকর্ড।

বিগ ব্যাশে ক্রিস লিনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ফিঞ্চ। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০২১ সালে অস্ট্রেলিয়াকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

Tags: অস্ট্রেলিয়াফিঞ্চবিগ ব্যাশমেলবোর্ন রেনেগেডসলিড স্পোর্টস
Previous Post

বাবাকে খুন করে লাশ গায়েবের চেষ্টা দুই ছেলের, নড়ে উঠলো লাশ

Next Post

রোহিঙ্গাক্যাম্পে ২০ ঘণ্টার ব্যবধানে আরেকটি খুন

Next Post
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও একাকী গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাক্যাম্পে ২০ ঘণ্টার ব্যবধানে আরেকটি খুন

সৌন্দর্যবর্ধক নারী মডেলের ছবি, সুন্দর চেহারা ও স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর ১১ দিন পর খাল থেকে উদ্ধার মডেলের মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT