চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন হামলার তপ্ত উনুন থেকে এশিয়ানে স্বর্ণ জয়, ইরানের রোয়ারের দুর্গম যাত্রাপথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

চলতি এশিয়ান গেমসে এপর্যন্ত স্বর্ণপদক জিতেছেন অনেক অ্যাথলেটই। তাদের মধ্যে আলোচনার কেন্দ্রে দুই ইরানিয়ান। মেয়েদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টে জেইনাব নোরুজির সাথে জুটি বেঁধে স্বর্ণ জেতা রোয়ার কিমিয়া জারেয়ি। বড় অর্জনের পেছনে গল্পটা ছিল কঠিন। যুদ্ধের মধ্যে সতীর্থ ছাড়া অনুশীলন করে এপর্যন্ত পৌঁছেছেন জারেয়ি, সোনার পদকে রাঙিয়ে বলেছেন সেই গল্প।

বৃহস্পতিবার ইরানের রোয়ার কিমিয়া জারেয়ি ক্যারিয়ারে অন্যতম সেরা দিন পার করেছেন। নাগারাগাওয়া ইন্টারন্যাশনাল রেগাটা কোর্সে জেইনাব এবং কিমিয়া লাইটওয়েটে স্বর্ণপদক জিতেছেন। সঙ্গে মেয়েদের ডাবল স্কালস ইভেন্টে রৌপ্যপদকও এনেছেন তারা।

সাত মাস আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানে যুদ্ধ শুরু হয়েছে। মাথার উপর ঘনঘন যুদ্ধবিমান উড়ে যাওয়ার পরিস্থিতিতে ইরান রোয়িং ফেডারেশন কিমিয়াদের প্রশিক্ষণ ক্যাম্প বাতিল করে। সব ক্রীড়াবিদদের বাড়িতে ফেরত পাঠায়। কিমিয়াদের সাথে ছিল কেবল একটি করে আর্গোমিটার (রোয়িং সিমুলেটর) এবং কোচের দেয়া একটি প্রশিক্ষণ পরিকল্পনা। না ছিল কোন রোয়িং বোট, না ছিল কোন প্রশিক্ষণ ক্যাম্প। পরেরদিন কী ঘটবে, সে বিষয়েও কোন নিশ্চয়তা ছিল না কিমিয়াদের।

সেসময় নিজ শহর হামাদানে ফিরে যান রোয়ার কিমিয়া। ইরানের রোয়াররা নিজ উদ্যোগে জীবনযাত্রায় কিছুটা স্বাভাবিকতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। তারা নিজেদের ঘরে অনুশীলন করতেন, মাঝেমধ্যে বাইরে বিস্ফোরণের শব্দ শুনতে পেতেন। সকলে কোচের সাথে যোগাযোগ রাখতেন এবং সাধ্যমতো প্রশিক্ষণের সময়সূচি মেনে চলতেন।

স্বর্ণপদক জিতে কিমিয়া বলেছেন, ‘আমাদের ওপর প্রতিদিন বোমা হামলা হচ্ছিল। একমাস ধরে শুধু আর্গোমিটার ব্যবহার করে ঘরেই অনুশীলন করেছি। প্রতিদিন ২০ কিলোমিটার করে অনুশীলন করতাম।’

বিষয়টি কেবল ব্যায়াম এবং অনুশীলন করার জন্য শান্ত জায়গা খুঁজে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। যুদ্ধ তখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। একদিনের বিশেষ এক অনুশীলনের কথা স্মরণ করে কিমিয়া বলেছেন, ‘যখন অনুশীলন শুরু করতে যাচ্ছিলাম, তখন বাড়ির খুব কাছেই বোমা পড়ার শব্দ শুনলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই সবকিছু দেখতে পেলাম, শুধু ধোঁয়া। যুদ্ধের প্রথম মাস ছিল অত্যন্ত কঠিন। প্রতিটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছিল। বলতে পারব না যে কেবল কয়টি শহর আক্রান্ত হয়েছিল। বরং অধিকাংশ শহর এর শিকার হয়েছিল।’

যেকোন সময় অনুশীলন ব্যাহত হতে পারত। কিমিয়া জানাচ্ছেন, ক্রীড়াবিদদের প্রায়ই কঠিন ও অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হতে হতো। বলেছেন, ‘এমন সময়ও গেছে যখন আমাকে অনুশীলন থামাতে হয়েছে, কারণ বাড়ির কাছেই বোমা হামলা হচ্ছিল। মাঝেমধ্যে নিজেকে প্রশ্ন করতাম, আমরা কী জীবন বাঁচানোর চেষ্টা করব, নাকি রোয়িং চালিয়ে যাব?’

সংঘাতের তীব্রতা কমে এলে কিমিয়া ও নারী দলের বাকি সদস্যরা প্রশিক্ষণ কেন্দ্রে ফেরেন। পুনরায় পানিতে নৌকা চালানোর অনুশীলন শুরু করতে পারেন। কিমিয়া বলেছেন, ‘সেই কঠিন সময়ে ফেডারেশন, কোচ এবং সতীর্থদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

‘সৌভাগ্যবশত, ফেডারেশন, কোচ এবং সতীর্থদের সহায়তায় আমরা পরিস্থিতি সামাল দিতে পেরেছিলাম। এমনকি সবচেয়ে কঠিন দিনগুলোতেও। যখন দেশের পরিস্থিতি নিয়ে নানা দুঃসংবাদ শুনছিলাম, তখনও আমরা বাড়িতে বা নিজেদের কক্ষে নিয়মিত অনুশীলনের ভালো সেশন চালিয়ে গেছি।’

এমন পরিস্থিতির কারণে মাঝেমধ্যে কিমিয়ার কাছে এশিয়ান গেমসের বিষয়টি তুচ্ছ মনে হতো। কিন্তু বারবার সেই লক্ষ্যের কথা স্মরণ করতেন যার জন্য অনুশীলন করে গেছেন। হাংঝু গেমসে নিজের ইভেন্টে চতুর্থ হয়েছিলেন, প্রতিযোগিতা শেষে কান্নায় ভেঙে পড়ার কথা এখনও মনে আছে কিমিয়ার। তাই পরিবার এবং দেশে অপেক্ষয় থাকা মানুষের কথা ভাবতেন।

কিমিয়া বলেছেন, ‘পদক, দেশের মানুষ, পরিবার এবং নিজের ভবিষ্যতের কথা ভেবে প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত রাখতে পেরেছি। এই পদক ইরানের জনগণের কাছে, বিশেষ করে ইরানি মেয়েদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’




Tags: ইরানএশিয়ান গেমসজাপানমেয়েদের স্কালস ইভেন্টলিড স্পোর্টস
Previous Post

বক্স অফিসে ‘প্যারাডাইস’ ঝড়, প্রথম দিনে কতো আয়?

Next Post

অঙ্কন-নন্দিতার ‘মথুরা’য় মুগ্ধ দর্শক

Next Post

অঙ্কন-নন্দিতার ‘মথুরা’য় মুগ্ধ দর্শক

অভিন্ন পানিতে ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT