চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঙ্কন-নন্দিতার ‘মথুরা’য় মুগ্ধ দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

দুটি মন হয়তো একসূত্রে বাঁধা, অথচ বাস্তবতার পথে তাদের চলতে হয় আলাদা। পাশাপাশি থেকেও যে ভালোবাসার মানুষ দুজন কখনো এক হতে পারে না, সেই অপূর্ণতা আর বিরহের গল্পই উঠে এসেছে কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান ‘মথুরা’য়।

প্রকাশের মাত্র ২০ ঘণ্টার মধ্যেই গানটি পেরিয়েছে ১০ লাখ ভিউয়ের মাইলফলক। একই সময়ে গানটি নিয়ে মন্তব্য এসেছে প্রায় আড়াই হাজার। এর মধ্যে অধিকাংশ মন্তব্যেই শ্রোতাদের উচ্ছ্বসিত প্রশংসা দেখা গেছে।

অঙ্কন কুমার রায়ের কথা ও সুরে তৈরি ‘মথুরা’য় কণ্ঠ দিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা ও অঙ্কন নিজেই। সংগীত আয়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। সেমি-ক্লাসিক্যাল ঘরানার এই গানটিতে ফুটে উঠেছে বিরহ, না-বলা অনুভূতি এবং অপূর্ণ ভালোবাসার আকুলতা।

গানটির প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও কোক স্টুডিও বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মাত্র ২০ ঘণ্টায় ১০ লাখের বেশি ভিউ সেই আগ্রহেরই প্রতিফলন। মন্তব্যের ঘরেও শ্রোতারা গানটির কথা, সুর, কণ্ঠ ও ভিডিও নির্মাণের প্রশংসা করছেন।

‘মথুরা’র বিশেষত্ব শুধু গানেই নয়, এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি গল্পও। নব্বই দশকের প্রেক্ষাপটে নির্মিত মিউজিক ভিডিওটির মাধ্যমে একটি অপূর্ণ ভালোবাসার গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা আজমান রুশো। ‘রকস্টার’খ্যাত এই নির্মাতার জন্য এটি কোক স্টুডিও বাংলায় প্রথম কাজ।

গানটির কনসেপ্ট নিয়ে আগে চ্যানেল আই অনলাইনকে আজমান রুশো বলেছিলেন, “গানটির মাধ্যমে প্রথমবারের মতো আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি। কোক স্টুডিও এর আগে কখনোই বাংলাদেশে গল্পকে বেইজ করে গান তৈরি করেনি। গল্পটা নব্বই দশকের, এর মধ্য দিয়ে আমরা আহসান হাবীবের ‘দু তলার ল্যান্ডিং’ নামের একটি কবিতাকে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করেছি।”

গানের গল্পে যে অপূর্ণ ভালোবাসার আবহ, তার সঙ্গে মিশে আছে বাংলা সাহিত্যের চেনা আবেগ। রাধা-কৃষ্ণ, রোমিও-জুলিয়েট কিংবা লায়লা-মজনুর মতো যুগলদের গল্পে যে ভালোবাসা পূর্ণতার বদলে আকুলতা ও বিরহের কারণে অমর হয়ে আছে, ‘মথুরা’ যেন সেই অনুভূতিকেই সমকালীন সংগীতের ভাষায় তুলে ধরেছে।











Tags: অঙ্কনকোক স্টুডিও বাংলানন্দিতামথুরা
Previous Post

মার্কিন হামলার তপ্ত উনুন থেকে এশিয়ানে স্বর্ণ জয়, ইরানের রোয়ারের দুর্গম যাত্রাপথ

Next Post

অভিন্ন পানিতে ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

Next Post

অভিন্ন পানিতে ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

ছবি: সংগৃহীত।

যুদ্ধবিরতির সম্ভাবনায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT