চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিতে সুইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 11, আগস্ট 2023
in ফুটবল, স্পোর্টস
A A
সুইডেনের নারী ফুটবল দল জয়ী, খেলা চলাকালীন উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপে দাপট দেখিয়ে ছুটছে সুইডেন। শেষ ষোলোতে হারিয়েছে টানা দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে। কোয়ার্টারে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে টানা দ্বিতীয় আসরে সেমিফাইনালে পা রেখেছে। ইউরোপীয় দেশটি ২০১৯ আসরে তৃতীয় হয়েছিল। বিশ্বকাপে ৯টি আসরের মধ্যে এ নিয়ে চতুর্থবার শেষ চারে খেলবে সুইডিশ দলটি।

শুক্রবার দ্বিতীয় কোয়ার্টারে জাপানকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন। সুইডিশদের হয়ে গোল দুটি করেছেন আমান্ডা ইলেস্টেট ও ফিলিপা অ্যাঞ্জেলডাল। জাপানের একমাত্র গোলটি করেছেন হোনোকা হায়াশি। সেমিফাইনালে সুইডেনের প্রতিপক্ষ স্পেন। মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাতবে দুদল।

ইডেন পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিল সুইডেন। প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিটেরও বেশি। ৩২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে সুইডিশদের এগিয়ে নেন আমান্ডা ইলেস্টেট। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় দলটি।

বিরতির পর শুরুর দিকেই পেনাল্টি পায় সুইডেন। ৪৯ মিনিটে বক্সে হ্যান্ডবল করে বসেন জাপান মিডফিল্ডার ফুকা নাগানো। ভিএআর পেনাল্টির সিদ্ধান্ত আসে। স্পট কিকে জাপানি গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপা অ্যাঞ্জেলডাল।

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে জাপান। ম্যাচে ফেরার সুযোগও আসে তাদের। ৭৬ মিনিটে পেনাল্টি পায় এশিয়ার দলটি। স্পট কিক বারে লাগিয়ে জাপানিদের গোলবঞ্চিত করেন রিকো উয়েকি। ১১ মিনিট পর অবশ্য একটি গোল শোধ করে জাপান। বক্সের মাঝ থেকে দুর্দান্ত শটে বল জালে পাঠান হোনোকা হায়াশি। পরে আর আসেনি, জয় নিয়েই মাঠ ছাড়ে সুইডিশ বাহিনী।

Tags: জাপানসুইডেনস্পেন
Previous Post

শারীরিক পরিবর্তন দেখা দিলে ডাক্তারে কাছে যাওয়ার পরামর্শ

Next Post

গণমিছিলের নামে দেশ ও মানুষের ক্ষতি করলে ছাড় নয়: তথ্যমন্ত্রী

Next Post
বিভিন্ন রাজনৈতিক নেতা ও অতিথিরা গণমিছিলের আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমিছিলের নামে দেশ ও মানুষের ক্ষতি করলে ছাড় নয়: তথ্যমন্ত্রী

বাংলাদেশে বন্যার কারণে নদীর পানি বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT