বৃষ্টি কমতে থাকায় কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি কমার সাথে সাথে ভেসে উঠছে বন্যার ক্ষত চিহ্ন। গ্রামীণ রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কক্সবাজারের মহেশখালীতে পানিতে ভেসে যাওয়া এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।







