চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের প্রাইজ মানি ছেলেদের সমান করল আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 অপরাহ্ন 13, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ক্রিকেট উন্নয়নে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থাটির ইভেন্টে এখন থেকে ছেলেদের সমান প্রাইজমানি পাবেন মেয়েরাও।

সাউথ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির প্রচেষ্টাকে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন সংস্থাটির চেয়ারম্যান গ্রেগ বার্কলে। বলেছেন, ‘ক্রিকেটের ইতিহাসে এটি একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত। আমি আনন্দিত যে আইসিসির বৈশ্বিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতাকারী পুরুষ ও নারী ক্রিকেটাররা এখন সমানভাবে পুরস্কৃত হবেন।’

‘২০১৭ সাল থেকে দুই বিভাগেই সমান অর্থ পুরস্কারের বিষয়ে লক্ষ্য রেখে মেয়েদের ইভেন্টে প্রাইজ মানি বাড়িয়েছি। এখান থেকে আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ীরা ছেলেদের ক্রিকেট বিশ্বকাপ জয়ীদের সমান অর্থ পুরস্কার পাবে, টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ক্ষেত্রেও একই।’

‘ক্রিকেট সবার জন্য, আইসিসির এই সিদ্ধান্তটি এটিকে আরও শক্তিশালী করবে। খেলায় প্রত্যেক খেলোয়াড়ের অবদানকে সমানভাবে উদযাপন এবং মূল্যায়ন করতে অনুপ্রাণিত করবে।’

মেয়েদের ২০২০ ও ২০২৩ টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যথাক্রমে ১০ লাখ ডলার ও ৫ লাখ ডলার পায়। যা ২০১৮ সালের আসরে দেয়া প্রাইজ মানির পাঁচগুণ ছিল। মেয়েদের ২০২২ ওয়ানডে বিশ্বকাপেও প্রাইজ মানি বাড়িয়ে করা হয় ৩৫ লাখ ডলার। ২০১৭ আসরে যা ছিল ২০ লাখ ডলার।

Tags: আইসিসিপ্রাইজমানিবিশ্বকাপমেয়েদের ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Next Post

স্লো-ওভার রেটের শাস্তিতে পরিবর্তন আনল আইসিসি

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্লো-ওভার রেটের শাস্তিতে পরিবর্তন আনল আইসিসি

জনপ্রিয় ব্যক্তির বাসার বাইরে নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান এফ রহমানের বাসায় আজরা জেয়া-ডোনাল্ড লু’র সৌজন্য সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT