চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্লো-ওভার রেটের শাস্তিতে পরিবর্তন আনল আইসিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:08 অপরাহ্ন 13, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটে স্লো-ওভার রেটের শাস্তির নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। ওভার-রেট বজায় রাখা ও খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক নিশ্চিতে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে শাস্তি পরিবর্তনে অনুমোদন দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী কমিটি।

নতুন নিয়মে, নির্ধারিত সময়ে প্রতি ওভার কমের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে। যা সর্বোচ্চ হতে পারে ৫০ শতাংশ পর্যন্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র থেকেই নিয়মটি কার্যকর হবে। আগে স্লো-ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম ছিল।

সাউথ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সম্মেলনে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

নতুন নিয়মে, কোনো দল যদি ৮০ ওভারে পৌঁছানোর আগে অলআউট হয়ে যায়, এবং নতুন বল বকেয়া না হয়। তখন সম্ভাব্য বিলম্ব নির্বিশেষে কোনো ওভার-রেটের শাস্তি আরোপ করা হবে না।

সম্প্রতি ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৩ এর ফাইনালে অস্ট্রেলিয়া ও ভারতকে স্লো-ওভার রেটের জন্য বড় জরিমানা করা হয়েছিল। শাস্তিস্বরূপ, ভারত সমস্ত ম্যাচ ফি হারিয়েছে। অস্ট্রেলিয়া হারিয়েছে ৮০ শতাংশ। ম্যাচটিতে ভারতের কোনো ইনিংসই ৮০ ওভার টেকেনি।

Tags: আইসিসিটেস্ট ক্রিকেটলিড স্পোর্টসস্লো ওভার রেট
Previous Post

মেয়েদের প্রাইজ মানি ছেলেদের সমান করল আইসিসি

Next Post

সালমান এফ রহমানের বাসায় আজরা জেয়া-ডোনাল্ড লু’র সৌজন্য সাক্ষাত

Next Post
জনপ্রিয় ব্যক্তির বাসার বাইরে নিরাপত্তা ব্যবস্থা ও জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান এফ রহমানের বাসায় আজরা জেয়া-ডোনাল্ড লু’র সৌজন্য সাক্ষাত

ভারতের প্রধানমন্ত্রী মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ট্রুডো বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স সফরে ভারতের প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT