চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটিনের বাইরে কিছু করার মানসিকতা নারীদের রয়েছে: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in বাংলাদেশ
A A
পরিকল্পনামন্ত্রী রুটিনের বাইরে কিছু করার মানসিকতা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান বলেছেন, ‘প্রতিদিনের রুটিনের বাইরে পা বাড়িয়ে নিজের মতো কিছু একটা করার যে মানসিকতা আমাদের দেশের নারীদের মধ্যে রয়েছে, সেটি খুবই আশার কথা। তাদের নিজের মতো কিছু একটা করতে চাওয়ার এই প্রবণতাই দেশে প্রচুর নারী উদ্যোক্তা তৈরি করেছে।’

শনিবার রাজধানীর গুলশানে নেক্সাস টেলিভিশন এবং উই ক্যানের আয়োজনে ‘উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা’র সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকা শহরে যারা বসবাস করেন, তারা তুলনামূলকভাবে সৌভাগ্যবান। কিন্তু যেসব নারী গ্রামে, মফস্বলে, হাওরাঞ্চলে, চরাঞ্চলে, পাহাড়ে ও উপকূলে বসবাস করেন, তাদের সুযোগ কম। আমাদের দায়িত্ব হবে সেইসব নারীকে সামনে নিয়ে আসা। তাদের উদ্যোগকে উৎসাহ দেয়া। তাদের সমস্যা ও চাহিদাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে কাজ করা। সরকারের একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এখানে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে।’

দিনব্যাপী এই নারী উদ্যোক্তা সম্মেলনে অংশ নেন দেশের ১৫০ জন উদ্যোক্তা, পেশাজীবী ও বিশেষজ্ঞরা। উদ্যোক্তাদের সঙ্গে সংযোগ ঘটানো এবং তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেএ সম্মেলনের আয়োজন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেক্সাস টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও জনাব মোহাম্মদ সানাউল্লাহ।

Tags: উদ্যোক্তা সম্মেলননারী উদ্যোক্তা
Previous Post

ছিনতাইকারীর কবলে ব্রাজিলের সাবেক কোচ, বিশ্বকাপে দ্রুত বিদায়ে তিরস্কার

Next Post

চ্যানেল আই ‘টাইগার অব দ্য ম্যাচ’ মিরাজ

Next Post
চ্যানেল আই অনলাইন টিমের সঙ্গে পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ‘টাইগার অব দ্য ম্যাচ’ মিরাজ

বাংলা ওটিটি সিরিজের পোস্টার ও ক্যাপশন, দর্শকদের জন্য আকর্ষণীয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরে দেখা ২০২২: ওটিটিতে বাংলায় দর্শকপ্রিয় ৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT