চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাইকারীর কবলে ব্রাজিলের সাবেক কোচ, বিশ্বকাপে দ্রুত বিদায়ে তিরস্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের সাবেক কোচের ওপর ছিনতাইকারীর হামলা, বিশ্বকাপের আগে তিরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের রিও শহরে সকাল ৬ টার সময় ছিনতাইকারীর কবলে পড়েছেন নেইমার-জেসাসদের সাবেক কোচ টিটে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের দ্রুত বিদায়ের জন্য ৬১ বর্ষী কোচকে তিরস্কার করেছে ছিনতাইকারী। এসময় তার গলার চেইনও ছিনিয়ে নেয় ওই ছিনতাইকারী।

বিশ্বকাপে অন্যতম ফেবারিট সেলেসাও দল ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যায়। টাইব্রেকারের হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হওয়ার দুই ঘণ্টার মাঝে প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন টিটে। ২০১৬ সাল থেকে তিনি নেইমারদের দায়িত্বে ছিলেন।

৬১ বছর বয়সী কোচ পদত্যাগ করার সময় বলেন, ‘আমার অধ্যায় শেষ। দেড়বছর আগেই এমনটি বলে রেখেছিলাম। নাটক করতে পারি না। আরও সেরা কোচ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। আমার পর্ব শেষ।’ ব্রাজিলের কোচ হওয়ার তালিকায় আছে বেশ কয়েকটি বড় নাম। কার্লোস আনচেলত্তি, পেপ গার্দিওলা ও হোসে মরিনহোর নামও শোনা যাচ্ছে।

টিটের অধীনে ২০১৯’র কোপা আমেরিকা শিরোপা জিতেছিল সাম্বা নৃত্যের দেশ। ২০২১’র আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয়। দুঙ্গা কোচিং ছাড়লে ২০১৪ সালে স্থলাভিষিক্ত হন টিটে। তার অধীনে ব্রাজিল খেলেছে ৮১ ম্যাচ। জিতেছে ৬০টি। ১৫ ম্যাচ ড্র, আর হার মাত্র ৬ ম্যাচে।

Tags: আনচেলত্তিকাতার বিশ্বকাপ-2022ক্রোয়েশিয়াটিটেডাকাতনেইমারলিড স্পোর্টস
Previous Post

কানাডায় বড়দিন পালিত

Next Post

রুটিনের বাইরে কিছু করার মানসিকতা নারীদের রয়েছে: পরিকল্পনামন্ত্রী

Next Post
পরিকল্পনামন্ত্রী রুটিনের বাইরে কিছু করার মানসিকতা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুটিনের বাইরে কিছু করার মানসিকতা নারীদের রয়েছে: পরিকল্পনামন্ত্রী

চ্যানেল আই অনলাইন টিমের সঙ্গে পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই ‘টাইগার অব দ্য ম্যাচ’ মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT