জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা নারীদের গায়ে হাত দেয় তারা ক্ষমতায় আসলে নারীরা নিরাপদ থাকবে না। নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনসভায় আমির আরও বলেন, ঘটনার পুনরাবৃত্তি হলে তা কঠোরভাবে দমন করা হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষ বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।








