চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় আর গাইবেন না অরিজিৎ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 27, জানুয়ারি 2026
in বিনোদন
A A
ব্যান্ডের একজন গায়ক মঞ্চে গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কখনো সিনেমায় গাইবেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

তার এমন ঘোষণায় চমকে গেছেন তার ভক্ত ও সংগীতপ্রেমীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় অরিজিৎ সিং শ্রোতাদের উদ্দেশে জানান,”সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে অসীম ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।”

এরপরেই দেন সেই বিষাদময় ঘোষণাটি। অরিজিৎ লিখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে আর প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে কোনো নতুন কাজ গ্রহণ করছি না। এখানেই আমি এই অধ্যায়ের ইতি টানছি।

তার ভাষায়, এটি ছিল একটি “দারুণ যাত্রা”।

বলিউডসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অরিজিৎ সিংয়ের কণ্ঠ বহু সুপারহিট গানের জন্ম দিয়েছে। হিন্দির পাশাপাশি বাংলা, তামিল, তেলুগু ও অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমাতেও তিনি নিয়মিত গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। প্রেম, বিরহ ও আবেগঘন অনুভূতির গানে তার কণ্ঠ বিশেষভাবে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে।

তবে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণায় অরিজিৎ সিং ভবিষ্যতে সংগীতের অন্য কোনো ধারায় যুক্ত থাকবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি। তিনি লাইভ কনসার্ট, স্বাধীন সংগীত কিংবা ব্যক্তিগত প্রকল্পে কাজ করবেন কি না—এ নিয়ে এখনো স্পষ্ট কোনো কিছু বলেননি।

অরিজিৎ সিংয়ের এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তার পোস্ট শেয়ার করে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন, আবার কেউ কেউ তার সংগীতজীবনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনা জানিয়েছেন।

Tags: অরিজিৎঅরিজিৎ সিংগানপ্লেব্যাকবলিউডভারতশিল্পী
Previous Post

যারা নারীদের গায়ে হাত তোলে তাদের কাছে নারীরা নিরাপদ নয়: জামায়াত আমির

Next Post

পার্বত্য জেলাগুলোর সব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট পৌঁছে দেওয়ার অঙ্গীকার

Next Post

পার্বত্য জেলাগুলোর সব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট পৌঁছে দেওয়ার অঙ্গীকার

ঢাকা ৮ আসনে ১১ দলীয় প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT