চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ট্রাকের চাপায় নারীর মৃত্যু 

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
5:20 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
দিনাজপুরে নারীর মরদেহের পাশে শতাধিক মানুষ জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ইজিবাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রোজিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টার সময় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন (২৫) দিনাজপুরের বিরল উপজেলার শংকরপুর গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতর পরিবারের সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বিরল থেকে রোজিনা খাতুন তার সন্তানকে নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে শহরের নিমনগর বালুবাড়ী শহীদ মিনার মোড়ের কাছে এসে ইজিবাইকটি ইউটার্ন নেওয়ার সময় রোজিনা খাতুন ইজবাইক থেকে শিশুসহ ছিটকে রাস্তার ওপরে পড়েন। এ সময় পেছনে থাকা একটি ট্রাক রোজিনা খাতুনের মাথার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে তার কোলে থাকা এক বছরের সন্তানটি অক্ষত রয়েছে।

এ ঘটনায় চালক ও ঘাতক ট্রাককে আটক করে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, চালক ও ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। এ ব্যাপারের আইনি ব্যবস্থা নেয়ার পক্রিয়া চলছে।

Tags: চাপাট্রাকদিনাজপুরমৃত্যু
Previous Post

মেয়েদের এশিয়ার সেরা হিসেবে দেখতে চান শাইখ সিরাজ

Next Post

অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসায় আল আজহারের গ্র্যান্ড ইমাম

Next Post
অধ্যাপক ইউনূস ও আল আজহারের গ্র‍্যান্ড ইমাম সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসায় আল আজহারের গ্র্যান্ড ইমাম

বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড়রা পুরস্কার গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের পাশে থাকায় ‘চ্যানেল আই’কে ধন্যবাদ সাফজয়ীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT