চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের এশিয়ার সেরা হিসেবে দেখতে চান শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
শাইখ সিরাজের সঙ্গে মেয়েদের এশিয়া বিষয়ক আলোচনা, বাংলাদেশি টেলিভিশন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। সাউথ এশিয়ার সেরা দলটিকে এবার এশিয়ার সেরা দল হিসেবে দেখতে চান চ্যানেল আই’য়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমন বলেছেন শাইখ সিরাজ। বলেন, ‘আমরা দেখবো যে এশিয়ার সেরা টিম হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল।’

অভ্যর্থনা অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেছেন, ‘চ্যানেল আই পরিবারের জন্য যেমন আজকে একটি আনন্দের দিন, তোমরা সাফ চ্যাম্পিয়ন হয়ে এসেছো। একইভাবে আমার কাছেও মনে হয় তোমরাও চ্যানেল আই পরিবারের সদস্য হয়ে গেলা। কারণ এটা আমার জন্য বা আমাদের এই ফ্যামেলির জন্য খুবই আনন্দের। যতবারই চ্যাম্পিয়ন হয়ে এসেছো, জিতে এসেছো, আমাদের এখানে তোমরা এসেছো। এটার জন্য আমরা সত্যি সত্যি গর্বিত হয়েছি। এবং তোমাদের মাধ্যমে আসলে বাংলাদেশের সবাই ভেতরের গল্পগুলো জানতে পেরেছে। কী হয়েছিল, কীভাবে খেলা হয়েছিল।’

‘আমি তোমাদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, তোমরা ক্যাম্পটাকে অনেক জোর দিচ্ছো। অনেকেই অনেকের কথার ভেতরে বলেছো যে, ক্যাম্পে অনেকদিন থাকতে পেরেছো সে কারণে সফলতাটা এসেছে। অবশ্যই ক্যাম্প করাটা একটা বিশাল ব্যাপার এখানে। আন্ডারস্ট্যান্ডিং, খেলাধুলা, বোঝা সবকিছু। নতুন কমিটি, একটু আগে ওনারাও বললেন যে এটাকে কন্টিনিউ করবেন। আমার কাছেও সেটা মনে হয় যে এটা কন্টিনিউ হওয়া দরকার।’

‘সাউথ এশিয়ায় পরপর দুবার চ্যাম্পিয়ন, সাফ ফুটবলে। সাউথ এশিয়ায় যা পাওয়ার, যা দেখানোর, তা পাওয়া ও দেখা হয়ে গেছে। আরেকবার পেলে এটা হ্যাটট্রিক হবে। সেটার জন্য নিশ্চয়ই আমরা সামনের দিকে চেয়ে থাকব। কিন্তু আমি জোর দেব যে, এশিয়ার সেরা এবং একইসাথে নারী বিশ্বকাপে সেরা হবে বাংলাদেশ। সেরকম একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোই, এবং আমার বিশ্বাস নতুন কমিটিতে যারা এসেছেন তারা এটার দিকে অনেকবেশি গুরুত্ব দেবেন।’

‘বাংলাদেশ এমনই একটা দেশ, যে ফুটবলে পাগল দেশ। কোথায় বিশ্বকাপ ফুটবল হচ্ছে বাংলাদেশের মগডাল থেকে শুরু করে নৌকার উপরে পর্যন্ত পতাকা ঝুলছে। যার যে দল সাপোর্ট করছে, সে সেই দলের পতাকা দিয়ে। এটা তো একটা বিশাল ব্যাপার। একাত্তর পরবর্তী সময়ে আমাদের ফুটবল ধীরে ধীরে একটু উপরে উঠে আবার নিচে নেমে গেল। কিন্তু তোমাদের হাত ধরে আমাদের নারী ফুটবলটা আগাচ্ছে। এটা বাঙালিরা-বাংলাদেশিরা স্বপ্ন দেখতেই পারে। দেখাটা অস্বাভাবিক কিছু না। সেরকম একটি স্বপ্নের জায়গায় আমাদের নিয়ে যাবা। আমরা দেখবো যে এশিয়ার সেরা টিম হচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল।‘

‘তোমাদের জন্য আরও একবার শুভেচ্ছা। এই ধারাবাহিকতা তোমাদের জন্য চ্যানেল আই’তে অব্যাহত থাকবে। এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা এখানে উপস্থিত আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Tags: অভিনন্দনচ্যানেল আইমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪রূপনা. সাবিনালিড স্পোর্টসশাইখ সিরাজ
Previous Post

ওয়েস্ট ইন্ডিজের পথে ১০ ক্রিকেটার

Next Post

দিনাজপুরে ট্রাকের চাপায় নারীর মৃত্যু 

Next Post
দিনাজপুরে নারীর মরদেহের পাশে শতাধিক মানুষ জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ট্রাকের চাপায় নারীর মৃত্যু 

অধ্যাপক ইউনূস ও আল আজহারের গ্র‍্যান্ড ইমাম সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসায় আল আজহারের গ্র্যান্ড ইমাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT