চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাত্র ৪ দিনের অক্সিজেন নিখোঁজ সাবমেরিনে, কী ঘটবে যাত্রীদের ভাগ্যে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 21, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অক্সিজেন নিখোঁজ সাবমেরিনের ছবি, সমুদ্রে ডুবন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনদিন আগে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকসহ নিখোঁজ হয়ে যাওয়া টাইটান নামক সাবমেরিনটির খোঁজ মেলেনি এখনও, চলছে অনুসন্ধানের কাজ। এদিকে শেষ হয়ে আসছে সাবমেরিনটিতে থাকা অক্সিজেনের মজুত, সেখানে থাকা অক্সিজেনের সাহায্যে আর মাত্র ২৫ ঘণ্টা বেঁচে থাকতে পারবেন যাত্রীরা।

বিবিসি তাদের সাম্প্রতিক একটি প্রতিবেদনে জানিয়েছে, টাইটান নামক হারিয়ে যাওয়া সাবমেরিনটি কানাডার নিউফাউন্ডল্যান্ডের রাজধানী সেন্ট জনস থেকে প্রায় এক হাজার ৪৫০ কিলোমটিার পূর্ব এবং ৬৪৩ কিলোমিটার দক্ষিণের সমুদ্রে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে।

গত রোববার ডুবে গিয়ে এক ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে সাবমেরিনটিতে অবস্থানরত মানুষদের প্রায় চারদিনের সমান অক্সিজেনের মজুত ছিল। তিন দিন যাবৎ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কোনও রকম সন্ধান পাওয়া যাচ্ছে না বিলাসবহুল এই সাবমেরিনের।

পর্যটকবাহী এই সাবমেরিনটিতে আছেন, ব্রিটিশ ধনকুবের হামিস হার্ডিং(৫৮), ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯) এবং ওশেনগেটের প্রধান নির্বাহী স্টকটন রাস (৬১)। সাবমেরিনটি পরিচালনার দায়িত্বে আছেন ৭৭ বছর বয়সী নৌবাহিনীর অবসরপ্রাপ্ত নাবিক পল-হেনরি নারগোলেট।

প্রায় আড়াই কোটি টাকার টিকিট কেটে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া এই মানুষগুলোর বাঁচার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তবে হাল ছাড়ছেন না উদ্ধারকারী কোস্টগার্ডের কমান্ডাররা, সবাইকে জীবিত উদ্ধার করতে পারবেন বলে আশা করছেন তারা।

Tags: টাইটানটাইটানিকনিখোঁজ সাবমেরিনসাবমেরিন
Previous Post

গানে ফিরলেন ফয়সাল রদ্দি

Next Post

কোস্ট গার্ডের পাঁচটি অত্যাধুনিক জাহাজ কমিশন করেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিক জাহাজ উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোস্ট গার্ডের পাঁচটি অত্যাধুনিক জাহাজ কমিশন করেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা পুরস্কার বিতরণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হতশ্রী ব্যাটিংয়ে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT