চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হতশ্রী ব্যাটিংয়ে ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 21, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা পুরস্কার বিতরণে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে অল্প রানে আটকে আশা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু হতশ্রী ব্যাটিংয়ে জয়ের ধারেকাছেও যেতে পারল না লতা মণ্ডলের দল। বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে মেয়েদের ইমার্জিং কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টিম টাইগ্রেস গুটিয়ে যায় একশর আগেই। শিরোপার সুযোগ হারিয়ে ১৯.২ ওভারে ৯৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

অতিরিক্ত থেকে ১৬ রান আসায় বাংলাদেশ যেতে পারে একশর কাছে। নাহিদা আক্তার ২২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারি ২২ বলে ১৬ ও সাথি রানি ১১ বলে করেন ১৩ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

শ্রেয়াংকা পাতিল চারটি, মান্নাত ক্যাশাপ তিনটি ও কানিকা আহুজা দুটি উইকেট নেন।

পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের প্রথম সেমিফাইনাল পরিত্যক্ত হয়। রানরেটে এগিয়ে থেকে ফাইনালে যায় ভারত।

ভারতকে দেড়শর মধ্যে আটকে রাখতে বড় অবদান রাখেন নাহিদ আক্তার। ৪ ওভারে মাত্র ১৩ রানে ২টি উইকেট নেন। সুলতানা খাতুন ২টি উইকেট নিলেও খরচ করেন ৩০ রান।
Tags: বাংলাদেশবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতভারতলতালিড স্পোর্টস
Previous Post

কোস্ট গার্ডের পাঁচটি অত্যাধুনিক জাহাজ কমিশন করেছেন প্রধানমন্ত্রী

Next Post

মানবতাবিরোধী অপরাধ: বাঘারপাড়ার চার জনের রায় ২৫ জুন

Next Post
বৃহৎ ঐতিহাসিক ভবনটি গাছের ছায়ায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: বাঘারপাড়ার চার জনের রায় ২৫ জুন

প্রধানমন্ত্রী নন অ্যালাইন মুভমেন্টের প্রয়োজনীয়তার কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নন অ্যালাইন মুভমেন্টের প্রয়োজনীয়তার কথা বললেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT