চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব’

জাহিদ রহমান by জাহিদ রহমান
4:38 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in স্বাস্থ্য
A A
বিশেষজ্ঞ ও চিকিৎসকদের ডায়াবেটিস বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডায়াবেটিস সারা জীবনের রোগ। এ রোগ কখনো সম্পূর্ণ সারে না। কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্ধারিত নিয়ম-শৃঙ্খলা মেনে চললে এবং প্রয়োজনে পরিমাণ মতো ওষুধ গ্রহণ করলে এ রোগ নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি হয়নি বলেই ডায়াবেটিক রোগীর সংখ্যা বাড়ছে। মানুষের মাঝে সচেতনতা তৈরি করতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও কাজে লাগাতে হবে।

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ‘বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’ (বাডাস) আজ বুধবার ১৩ নভেম্বর দুুপুরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের অরগান ট্রান্সপ্লান্ট ভবনের শহীদ মেজর সালেক চৌধুরী বীর উত্তম সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকগণ একথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’র সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার একে আজাদ খান, মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিইও ডা. সাহেলা নাসরিন, বারডেমের এন্ডোক্রোইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফারুক পাঠান, ডাক্তার অরুপ রতন চৌধুরীসহ অন্যান্যরা। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ‘বাংলাদেশ ডায়াবেটিক সমিতি’ (বাডাস)-এর পরিচালক (প্রকাশনা ও গণসংযোগ) ফরিদ কবির।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ডায়াবেটিস আছে এমন রোগীদের অন্তত ৫০% জানেনই না যে, তাদের ডায়াবেটিস আছে। এ কারণে দেশের সকল শ্রেণীর মানুষকে এ রোগ সম্পর্কে সচেতন করে তোলা প্রয়োজন। সকলেরই উচিত সময়ে সময়ে রক্তের গ্লুকোজ পরীক্ষা করে দেখা যে ডায়াবেটিস আছে কিনা। এ ছাড়া যে সব গর্ভবতী মেয়েদের ডায়াবেটিক আছে তাদের যত্ন ও চিকিৎসায় বিশেষ নজর দিতে হবে। নইলে বাচ্চারও ডায়াবেটিক হওয়ার প্রচুর সম্ভাবনা থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’কে সামনে রেখে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য ৫টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে- ৮০% ডায়াবেটিক রোগীকে রোগনির্ণয়ের আওতায় আনা, ৮০% ডায়াবেটিক রোগীর রক্তশর্করা সুনিয়ন্ত্রণে রাখা, ৮০% ডায়াবেটিক রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, ৬০% ডায়াবেটিক রোগী, যাদের বয়স চল্লিশের বেশি তাদের ‘স্টাটিন’ পাওয়া নিশ্চিত করা, ১০০% টাইপ-১ ডায়াবেটিক রোগীর কাছে ইনসুলিন ও অন্যান্য সুবিধা পৌঁছে দেয়া।

এদিকে আগামীকাল ১৪ ডিসেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে বারডেমে সকালে রোড শো (প্লাকার্ড হাতে সড়কে অবস্থান কর্মসূচি), এরপর বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব, দুপরে আলোচনা সভা, হ্রাসকৃত মূল্যে হার্ট ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Tags: ডায়াবেটিসসুস্থ
Previous Post

শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

Next Post

হলে ঈদের আমেজ, ‘দরদ’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

Next Post
দর্শকরা সিনেমা দেখার জন্য প্রস্তুত, সিনেমা হলের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হলে ঈদের আমেজ, ‘দরদ'র অগ্রিম টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের ওপর: সেনাসদর দপ্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT