চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলে ঈদের আমেজ, ‘দরদ’র অগ্রিম টিকিট বিক্রি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in বিনোদন
A A
দর্শকরা সিনেমা দেখার জন্য প্রস্তুত, সিনেমা হলের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে! এই সময়েই ঝুঁকি নিয়ে বড় বাজেটের ‘দরদ’ মুক্তি দেয়া হচ্ছে! পরিস্থিতি বিবেচনায় অনেকেই এটিকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করছেন!

বিশেষ করে ‘তুফান’-এর পর সিনেমায় যে স্থবিরতা দেখা দিয়েছে, সেটার উত্তরণ ঘটাতে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ মুক্তিতে সিনেপ্রেমীরা ভীষণ আশাবাদী! শাকিবের প্রিয়তমা ও তুফান ছবির সাফল্যে ‘দরদ’-ও ভালো সাড়া ফেলবে, এমনটা মনে করছেন নির্মাতা, প্রযোজকরাও!

শুক্রবার ‘দরদ’ মুক্তি ঘিরে সিনেমা হলগুলোতে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে! মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোতে ছবিটির অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে।

সর্বাধুনিক থিয়েটার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় চলবে ‘দরদ’। দৈনিক ২২ শো চলবে ছবিটির। স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইট চেক করে দেখা যায়, বুধবার দুপুর থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এসকেএস টাউয়ার, সনি, সীমান্ত সম্ভারে প্রথমদিনের শো-গুলোর বেশ ভালো টিকিট সেল হচ্ছে।

এছাড়া, কেরানীগঞ্জের লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট। তারা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক। বিষয়টি ফেসবুকে পোস্টেও জানায় কর্তৃপক্ষ। সিনেস্কোপ বলছে, ঈদ ছাড়া অগ্রিম টিকিটে এতো রেসপন্স আশাই ছিল না।

ঢাকার বাইরে বগুড়ার মধুবন এবং চট্টগ্রামের সুগন্ধার মতো সিঙ্গেল স্ক্রিনের হলে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। মধুবনের ব্যবস্থাপক ইউনুস রুবেল জানান, ঢাকার বাইরে অ্যাডভান্স বুকিং ট্রেন্ডের সঙ্গে দর্শক ওতটা পরিচিত না। শুরুর দিকে শাকিব খানের ফ্যানরা ভিড় করে। রিলিজের পর দর্শকদের রিভিউ ভাল হলে হলে ভিড় বাড়তে থাকে। সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে ‘দরদ’ হিট হওয়ার সম্ভাবনা রয়েছে।

সুগন্ধা হলের ব্যবস্থাপক শাহাদত হোসেন বলেন, ‘দরদ’র ট্রেলার ভালো লেগেছে। কেউ খারাপ বলেনি। বুধবার থেকে অগ্রিম টিকিট দিচ্ছি। ঈদ ছাড়া শাকিবের এমন ছবি আসছে এটা আমাদের জন্য পাওয়া। তুফানের পর মানুষ আর সিনেমার বিনোদন পায়নি। সবমিলিয়ে আশাবাদী।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদ-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের মুগ্ধ করে। এ কারণে অধিকাংশ দর্শকই ‘দরদ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও ২২টি দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। তিনি বলেন, ঈদ ছাড়া ১০০ হলে দেশে মুক্তি পাচ্ছে ‘দরদ’। ইতোমধ্যে ৮০টি হল চূড়ান্ত হয়ে গেছে। আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।

Tags: দরদবলিউডমধুবন সিনেপ্লেক্সমামুনলিড বিনোদনশাকিব খানসুগন্ধা সিনেমা হলসোনালস্টার সিনেপ্লেক্স
Previous Post

‘ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ ও প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব’

Next Post

সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের ওপর: সেনাসদর দপ্তর

Next Post
বাংলাদেশ সেনাবাহিনী সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে নির্ভর করছে সরকারের ওপর: সেনাসদর দপ্তর

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের ছবি, দিনাজপুরে সড়ক দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT