চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in বিনোদন
A A
টেইলর সুইফট পারফর্মিং করছেন, পিঙ্ক ও নীল ব্যাকড্রপের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয়তার শীর্ষে বহু আগে থেকেই রয়েছেন পপ শিল্পী এবং আমেরিকান গায়িকা টেইলর সুইফট। এবার বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পেলেন তিনি।

তার অসাধারণ সংগীত প্রতিভা এবং ব্যবসায়িক দক্ষতা তাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সুইফট তার অ্যালবাম, কনসার্ট ট্যুর, মিউজিক স্ট্রিমিং এবং অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ থেকে বিশাল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদন বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হয়ে উঠেছেন টেইলর সুইফট। যার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। যা রিহানার ১.৪ বিলিয়ন ডলারের মোট সম্পদকে ছাড়িয়ে গেছেন।

সুইফটের সম্পদের একটি বড় অংশ তার মিউজিক ক্যাটালগ ও রয়্যালটি থেকে আসে, যার মূল্য আনুমানিক ৬০০ মিলিয়ন। এছাড়াও তিনি বেশ কয়েকটি বাড়ির মালিক, যার মোট মূল্য ১২৫ মিলিয়নের বেশি। এর পাশাপাশি তার ‘দ্য ইরাস ট্যুর’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই ২৬১ মিলিয়ন আয় করে, যা তার সম্পদের আরো একটি বড় উৎস হয়ে দাড়ায়।

এছাড়াও এ পপ শিল্পী  তার পুরোনো অ্যালবামগুলো পুনরায় রেকর্ডিং করে এবং সেগুলোর অধিকার নিজের কাছে রেখে এক বিশাল আর্থিক সুবিধা অর্জন করেছেন। তার এই সিদ্ধান্ত তার অর্থনৈতিক সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হয়। ২০২৩ সালে তিনি প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার’ ক্লাবে প্রবেশ করেন, মূলত তার সঙ্গীত ও কনসার্ট আয় থেকে।

সুইফট রেকর্ড লেবেলের জন্য তার প্রথম ছয়টি অ্যালবাম তৈরি করেছিলেন। তিনি এই বছর নতুন সংগীত প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবাম, যা ১৪ সপ্তাহ ধরে সংগীত তালিকার শীর্ষে ছিল।- এনডিটিভি

Tags: টেইলর সুইফটধনীলিড বিনোদনসংগীতশিল্পী
Previous Post

এক সেঞ্চুরিতে চার তারকাকে পেছনে ফেললেন রুট

Next Post

‘সিংহাম এগেইন’-এ কার পারিশ্রমিক কত?

Next Post
সিংহাম এগেইন সিনেমার মূল চরিত্রদের অ্যাকশন দৃশ্য, হেলিকপ্টার ও যুদ্ধের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিংহাম এগেইন’-এ কার পারিশ্রমিক কত?

হিলি বন্দরে বন্ধের কারণে যানবাহন ও যাত্রীরা অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৬ দিনের জন্য বন্ধ হিলি বন্দর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT