চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিংহাম এগেইন’-এ কার পারিশ্রমিক কত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 09, অক্টোবর 2024
in বিনোদন
A A
সিংহাম এগেইন সিনেমার মূল চরিত্রদের অ্যাকশন দৃশ্য, হেলিকপ্টার ও যুদ্ধের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে ‘সিংহাম এগেইন’। যার আভাস মিলেছে সম্প্রতি প্রকাশ্যে আসা এই ছবির ৪ মিনিট ৫৮ সেকেন্ডের দীর্ঘ ট্রেলারে। এবার জানা গেল, বিগ বাজেটের তারকা বহুল এই অ্যাকশনধর্মী সিনেমাতে কে কত পারিশ্রমিক পাচ্ছেন।

বলিপাড়া সূত্রে খবর, ‘সিংহাম এগেইন’ ছবিতে অভিনয় করে ৩৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন ছবির মুখ্য অভিনেতা অজয় দেবগণ। যার তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘অর মে কাহা দম থা’ এবং ‘ময়দান’ এর তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।

‘সিংহাম রিটার্নস’ ছবিতে অজয়ের সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছিল কারিনা কাপুর খানকে। ‘সিংহাম এগেইন’ ছবিতেও তার অন্যথা হয়নি। এই ছবিতে অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন কারিনা। ‘সিংহাম এগেইন’ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন কারিনা।

রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’র এবার পা রাখতে দেখা যাবে বলি অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। ‘সিংহম এগেইন’ ছবির মাধ্যমে দীপিকার চরিত্রের প্রথম আভাস পাওয়া যাবে।  এই ছবিতে অভিনয় করে দীপিকার চেয়ে অজয় প্রায় ছ’গুণ বেশি আয় করেছেন। অর্থাৎ, এই ছবিতে অভিনয় করে ছয় কোটি টাকা উপার্জন করেছেন দীপিকা।

রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর পরিচিত চরিত্র সিম্বা। সিম্বার চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে ভূয়সী প্রশংসা লাভ করেছেন বলি অভিনেতা রণবীর সিংহ। ‘সিংহাম এগেইন’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে তাকে। বলিপাড়া সূত্রে খবর, এ ছবিতে অভিনয় করে ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর।

রোহিত শেঠির ‘কপ ইউনিভার্স’-এর আরও এক পরিচিত মুখকে দেখা যাবে ‘সিংহম এগেইন’ ছবিতে। ‘সূর্যবংশী’র পর আবার বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার একই চরিত্রে অভিনয় করছেন ‘সিংহাম এগেইন’। বলিপাড়ার অধিকাংশের দাবি, ‘সিংহাম এগেইন’ ছবিতে অভিনয় করে ২০ কোটি টাকা আয় করেছেন অক্ষয়।

‘সিংহাম এগেইন’ ছবিতে অভিনয় করেছেন বাস্তবের পিতা-পুত্রের জুটি। কিন্তু ক্যামেরার সামনে তারা অবশ্য অন্য চরিত্রে অভিনয় করছেন। এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেতা জ্যাকি শ্রফকে। বলিপাড়া সূত্রে জানা গিয়েছে, ‘সিংহাম এগেইন’ ছবিতে অভিনয় করে দুই কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন জ্যাকি। এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

অন্যদিকে ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকির পুত্র টাইগার শ্রফকে। বলিপাড়ায় গুঞ্জন, এই ছবিতে অভিনয় করে তিন কোটি টাকা আয় করেছেন টাইগার।

জ্যাকির পাশাপাশি ‘সিংহাম এগেইন’ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে আরও এক বলি অভিনেতাকে। এই ছবিতে খলচরিত্রে অভিনয় করবেন অর্জুন কাপুর। বলিপাড়া সূত্রে খবর, ‘সিংহাম এগেইন’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে ছয় কোটি টাকা উপার্জন করেছেন অর্জুন।

বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা গেছে যে, ‘সিংহাম এগেইন’ ছবির শুটিং মুম্বাইয়ের পাশাপাশি হায়দ্রাবাদ, কাশ্মীর এবং শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্তে হয়েছে। অ্যাকশন ঘরানার এই ছবির চিত্রনাট্যের সঙ্গে মেলবন্ধন রয়েছে রামায়ণেরও। রোহিত শেঠি পিকচার্জ এবং দেবগন ফিল্মসের প্রযোজনায় আগামী ১ নভেম্বর দীপাবলিতে মুক্তি পাবে ছবিটি।- কইমই ডটকম

Tags: 'সিংহাম এগেইন'অক্ষয় কুমারঅজয় দেবগনঅর্জুন কাপুরকারিনা কাপুরদীপিকা পাড়ুকোনপারিশ্রমিকরণবীর সিংরোহিত শেঠি
Previous Post

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পী টেইলর সুইফট

Next Post

আগামী ৬ দিনের জন্য বন্ধ হিলি বন্দর

Next Post
হিলি বন্দরে বন্ধের কারণে যানবাহন ও যাত্রীরা অপেক্ষমাণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৬ দিনের জন্য বন্ধ হিলি বন্দর

জাকারবার্গের স্ত্রী ও বন্ধু নতুন গাড়ির সামনে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীকে নিজের নকশা করা গাড়ি উপহার দিলেন জাকারবার্গ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT