চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জব উই মেট’র সিকুয়েল কি হবে?

এই প্রসঙ্গে যা বললেন নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in বিনোদন
A A

২০০৭ সালে ইমতিয়াজ আলীর অসাধারণ গল্প ‘জব উই মেট’ লেখার এবং বলার ভঙ্গিতে বক্স অফিসে হইহই পড়ে গিয়েছিল। ছবি মুক্তির আগে ‘জব উই মেট’ নিয়ে তত কথা বার্তা হয়নি, যতটা মুক্তির পর সাফল্য ছুঁয়েছিল এই ছবি।

এবার শোনা যাচ্ছে, সেই ছবিরই সিকুয়েল আসতে চলেছে। কিন্তু সত্যি কি তাই? সেই নিয়েই মুখ খুললেন ছবির পরিচালক ইমতিয়াজ আলী।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী জানিয়েছেন যে, ‘জব উই মেট ২’ বা ‘তামাশা ২’ বানানোর কোন পরিকল্পনা নেই।

তার কথায়, ‘আমি এ ব্যাপারে শুনতেই থাকি। যারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করেন, আমি তাদের বলি, ‘লাভ আজ কাল ২’ তো বানিয়েছিলাম, কিন্তু সেটা আর ততটা ভালোভাবে দর্শক গ্রহণ করেননি। সিকুয়েল মানেই ভালোবাসা বা সাফল্যের নিশ্চয়তা নয়।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, একজন নির্মাতা হিসেবে যদি কোন কিছু আমাকে প্রবলভাবে আকর্ষণ করে, তাহলে আমি তা করব। কিন্তু আমার মনে হয় না, বিশেষ করে ‘জব উই মেট’-এর ক্ষেত্রে, আমি তা করব! কিছু জিনিস না ছোঁয়াই ভালো।’

ইমতিয়াজের সেরা কাজগুলোর মধ্যে অন্যতম হলো ‘জব উই মেট’ এবং ‘তামাশা’। তিনি কোনো হিসেবি দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্র নির্মাণ করতে চান না।

তার মতে, ‘টাকা রোজকার একটা পরিকল্পনা, একটা পেশাদারী পদক্ষেপ’—এই দৃষ্টিকোণ থেকে শুরু করতে চাই না। এভাবে ভালো ছবি তৈরি করা যায় না। চলচ্চিত্র নির্মাণের প্রেরণা হতে হবে এই ভাবনা থেকে যে, ‘আহা, এটা তো বেশ সুন্দর একটা গল্প। আমি এই জগতের অংশ হতে চাই’।’

Tags: ইমতিয়াজ আলিলিড বিনোদনসিক্যুয়েলসিনেমাহিন্দি
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরানকে সৎ উদ্দেশ্যে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জাতিসংঘের

Next Post

ব্রেকআউট নেশন লক্ষ্য: বিনিয়োগ ও কূটনীতিতে জোর

Next Post

ব্রেকআউট নেশন লক্ষ্য: বিনিয়োগ ও কূটনীতিতে জোর

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT