চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠান: ক্রীড়া প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 11, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে বদ্ধপরিকর এবং এর অংশ হিসেবে পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা হবে। বিশেষ করে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ যাতে সবার আগে জাতীয়করণ করা হয়, সে লক্ষ্যে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, নির্বাচনের পূর্বেই তিনি সকল স্কুল প্রধানদের সাথে এ বিষয়ে আলোচনা করেছিলেন এবং ইতোমধ্যে শিক্ষামন্ত্রীর সাথেও তাঁর কথা হয়েছে। সরকার গঠনের পর এখন গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, শুধু মিরপুর বাংলা স্কুল নয়, বরং এই আসনের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও ক্রমান্বয়ে জাতীয়করণের আওতায় আনা হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি জানান,  মিরপুর বাংলা স্কুলে একটি নতুন ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই এর নির্মাণ কাজ শুরু হবে।

এছাড়া শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব নিশ্চিত করার কাজও পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

বক্তব্যের এক পর্যায়ে প্রতিমন্ত্রী মাঠের বহুমুখী ব্যবহারের ওপর জোর দিয়ে বলেন, স্কুল চলাকালীন শিক্ষার্থীরা মাঠটি ব্যবহারের পাশাপাশি স্কুলের সময় শেষে স্থানীয় তরুণ ও যুবসমাজও যাতে সেখানে খেলাধুলা করতে পারে, সে জন্য ইতোমধ্যে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

একই সাথে তিনি শিক্ষার্থীদের আর্থিক দিকটি বিবেচনায় নেওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপসহ অন্যান্য ক্ষেত্রে অসহায় ও নিম্নবিত্ত পরিবারগুলোর ওপর যাতে কোনো বাড়তি আর্থিক চাপ বা ‘বারডেন’ তৈরি না হয়, সে বিষয়ে সংবেদনশীল হওয়ার জন্য তিনি শিক্ষকদের অনুরোধ করেন।

সবশেষে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে আমিনুল হক বলেন, আগামীর বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৬ আসনকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত করার কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংসদীয় কর্মপরিকল্পনা চলছে বলেও তিনি উপস্থিত সকলকে অবহিত করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল খোশনবীশ এবং সভাপতি মইনুল হক মইনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: ক্রীড়া প্রতিমন্ত্রীজাতীয়করণঢাকা-১৬যুব ও ক্রীড়াশিক্ষা প্রতিষ্ঠান
Previous Post

ব্রেকআউট নেশন লক্ষ্য: বিনিয়োগ ও কূটনীতিতে জোর

Next Post

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখলেন শিক্ষামন্ত্রী

Next Post
ছবি: সংগৃহীত

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেখলেন শিক্ষামন্ত্রী

হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি করবে না ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT