চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিআর পদ্ধতিতে ঐকমত্য না হলে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সন্দেহ আছে: নাহিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 28, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, জামালপুর, রাজনীতি
A A
নাহিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, মিডিয়া প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্যে না আসলে, জুলাই সনদের স্বাক্ষর হবে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ আছে।’

সোমবার (২৮ জুলাই) আজ সকালে জামালপুরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উচ্চকক্ষ। আমরা বলেছিলাম, উচ্চকক্ষটি ভোটার অনুপাতে হতে হবে, পিআর অনুসারে। এই উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহির জন্য গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে এখনো ঐকমত্য আসেনি। এ বিষয়ে সবার মধ্যে ঐকমত্য না আসলে, জুলাই সনদে স্বাক্ষর হবে কি না? আমাদের সন্দেহ আছে। এ বিষয়ে ঐকমত্যে আসার পরই আমরা জুলাই সনদের বিষয়টি বিবেচনা করব। তবে আমরা চাই, ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদটি সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয়ে যাক।’

পুলিশসহ প্রশাসনের লোকজন নিরপেক্ষ আচরণ করছে না জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘জুলাই সনদ হওয়ার পর নির্বাচনের বিষয়ে আলোচনা হবে। আর নির্বাচনের আগে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’

জামালপুরে আজ দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি পালনের কথা আছে। শহরের তমালতলা থেকে পদযাত্রাটি শুরু ফৌজদারি এলাকায় পথসভাস্থলে গিয়ে শেষ হওয়ার কথা। জামালপুরে কর্মসূচি শেষে দলের নেতারা ময়মনসিংহে যাবেন।

গতকাল রোববার (২৭ জুলাই) শেরপুরে পদযাত্রার কর্মসূচি শেষে সন্ধ্যায় জামালপুর শহরে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। রাত আটটার দিকে জামালপুর শহরের চামড়াগুদাম এলাকায় আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদ্রাসা, হজরত শাহ জামাল (র.)–এর মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শন করেন তাঁরা। এরপর জামালপুর সার্কিট হাউসে ও বিভিন্ন হোটেলে রাত যাপন করেন।

পথসভায় সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান। সভায় নাহিদ ইসলামের পাশাপাশি দলটির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, নাহিদা সরওয়ার, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আবদুল হান্নান, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন, জাতীয় যুবশক্তির আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান, সংগঠক মোসাদ্দেকুর রহমান প্রমুখের বক্তব্য দেওয়ার কথা আছে।

Tags: জাতীয় নাগরিক পার্টিজুলাই সনদে স্বাক্ষরপথসভা
Previous Post

বিএমডিএ ভবন ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

Next Post

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি: ১৫ শতাংশ শুল্কে রপ্তানির চুক্তিতে অচলাবস্থার অবসান

Next Post
যুক্তরাষ্ট্র ও ইইউ নেতাদের মধ্যে বাণিজ্য চুক্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি: ১৫ শতাংশ শুল্কে রপ্তানির চুক্তিতে অচলাবস্থার অবসান

বাবা হারানো ভাইয়ের শোক প্রকাশ, কান্নার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সহোদর হারিয়ে সামী-রাহুলের আর্তনাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT