চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএমডিএ ভবন ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আবুসালেহ ফাত্তাহ by আবুসালেহ ফাত্তাহ
1:25 অপরাহ্ন 28, জুলাই 2025
in - সেমি লিড, জনপদ, রাজশাহী, শিক্ষা
A A
রুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি চলমান বৈষম্যের প্রতিবাদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।

আজ (২৮ জুলাই) সোমবার দুপুর ১২টার দিকে মহানগরীর তেরোখাদিয়া এলাকায় বিএমডিএ ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি অবিচার ও ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দিয়ে প্রকৌশল পদে নিয়োগ বন্ধের যে ধারা চলছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক। বৈষম্যের কোনো অবস্থান আমরা মানি না। প্রকৃত ইঞ্জিনিয়ারদের অধিকার নিশ্চিতে আমরা আন্দোলনে নেমেছি।

শিক্ষার্থীদের তিন দফা দাবি:

১) নবম গ্রেডে কোটাবিহীন নিয়োগ নিশ্চিত করা: শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের এই পদে নিয়োগ দিতে হবে।
২) ডিপ্লোমাধারীদের নিয়োগে বাধ্যতামূলক বিএসসি ডিগ্রি: ডিপ্লোমা শেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন না করলে নিয়োগ দেওয়া যাবে না।
৩) দশম গ্রেডে উন্মুক্ত প্রতিযোগিতা: এই গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

তারা অভিযোগ করেন, রহস্যজনক কারণে বিএনটিএ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রকৌশল পদগুলোতে নিয়োগ বন্ধ রেখেছে। পরিবর্তে ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দিয়ে যাচ্ছে। এতে প্রকৃত বিএসসি ইঞ্জিনিয়াররা বছরের পর বছর তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, অনেকে বিএসসি না পড়েও নিজেদের ইঞ্জিনিয়ার পরিচয় দেন, যা দুঃখজনক। এতে প্রকৃত ইঞ্জিনিয়ারদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tags: অবস্থান কর্মসূচিরুয়েট
Previous Post

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, আবার যোগদান

Next Post

পিআর পদ্ধতিতে ঐকমত্য না হলে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সন্দেহ আছে: নাহিদ

Next Post
নাহিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, মিডিয়া প্রতিনিধিরা তার সঙ্গে কথা বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পিআর পদ্ধতিতে ঐকমত্য না হলে, জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সন্দেহ আছে: নাহিদ

যুক্তরাষ্ট্র ও ইইউ নেতাদের মধ্যে বাণিজ্য চুক্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-ইইউ বাণিজ্য চুক্তি: ১৫ শতাংশ শুল্কে রপ্তানির চুক্তিতে অচলাবস্থার অবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT