চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমান সরকার কি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে: দেবপ্রিয় ভট্টাচার্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমান সরকারের নির্বাচন পরিচালনা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন।

আজ (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার নাগরিক সংলাপের সমাপনী বক্তব্যে ড. দেবপ্রিয় বলেন, যারা নিজেদের নতুন বন্দোবস্তের কারিগর দাবি করেন তারা গিয়ে পুরান বন্দোবস্তের অংশীদার হয়ে গেছেন বলেই নতুন বন্দোবস্ত ফেল করেছে। আর প্রফেসর ইউনূসের সরকার একটা ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেল! সেজন্য ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারেননি। এখন প্রশ্ন উঠেছে তারা কি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন?

বাংলাদেশের গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা এবং শাসনব্যবস্থার কাঠামোগত সংস্কারের প্রক্রিয়া গভীর ব্যর্থতার মুখে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বন্দোবস্তের পক্ষে থাকা সামাজিক শক্তিগুলোকে সংগঠিত করা হয়নি, যার কারণে এসব কাঠামো টেকসই হয়নি। বর্তমান সরকার এবং তার সমর্থকরা শেষ পর্যন্ত পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেছেন এবং ব্যয়বহুল নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, যা পুরনো কায়েমি স্বার্থকে শক্ত অবস্থানে ফিরিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসন অপরিহার্য সংস্কারের পথে এগোতে ব্যর্থ হয়েছে। সরকারের প্রধান রক্ষক হিসেবে আমলাতন্ত্রই পুনরুজ্জীবিত হয়েছে, যা নতুন কাঠামো প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমের পেশাগত স্বাধীনতার জন্য যে মৌলিক সংস্কার প্রয়োজন, তা একেবারেই বাস্তবায়ন হয়নি। পুরনো মিডিয়া কমিশনের সুপারিশগুলোও পরিত্যক্ত হয়ে গেছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সত্যিকারের পরিবর্তন আসবে যদি সমাজের অর্থনৈতিক শক্তিগুলোকে সংগঠিত করা যায় এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়। নাগরিক সমাজেরও নতুন দৃষ্টিভঙ্গি এবং ঝুঁকি নেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। আগামী দিনে সত্যিকারের বন্দোবস্ত পরিবর্তনের পথ একমাত্র তখনই সম্ভব, যখন জনগণ এবং রাজনৈতিক শক্তি তাদের বাস্তবতা বুঝে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬দেবপ্রিয় ভট্টাচার্য
Previous Post

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, সংশয় ছড়িয়ে লাভ নেই: রিজওয়ানা হাসান

Next Post

সাবিনা-সুমাইয়ার গোলে ভারতকে হারাল বাংলাদেশ

Next Post

সাবিনা-সুমাইয়ার গোলে ভারতকে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

'ইসলামী আন্দোলন আসলে ফাঁকা ৫০ আসনের প্রার্থী ঘোষণা হবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT