চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবিনা-সুমাইয়ার গোলে ভারতকে হারাল বাংলাদেশ

মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 15, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুই গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। মেয়েদের ম্যাচেও একই চিত্র। তবে ছেলেরা ড্র করলেও, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে জয় তুলেছে লাল-সবুজের মেয়েরা। ৩-১ গোলের জয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন গোলকিপার স্বপ্না আক্তার ঝিলি। দুই গোল করেন সাবিনা খাতুন, একটি মাতসুশিমা সুমাইয়ার। দুটি অ্যাসিস্ট করেছেন কৃষ্ণা রাণী সরকার।

প্রথমার্ধের প্রথম থেকে দারুণ সব আক্রমণ দেখা যায় সাবিনা খাতুন ও কৃষ্ণা রাণী সরকারের থেকে। বাংলাদেশের গোল পেতে খুব একটা সময় লাগেনি। প্রথমার্ধের সাত মিনিটের সময় কৃষ্ণার অ্যাসিস্টে প্রথম গোলটি করেন সাবিনা, এগিয়ে যায় বাংলাদেশ।

প্রথম গোলের পর রয়েসয়ে খেলছিল বাংলাদেশ। দ্বিতীয় গোল আসতেও খুব বেশি সময় নেয়নি লাল-সবুজের দল। ১৩ মিনিটে এবারও কৃষ্ণার অ্যাসিস্টে গোল করেন সাবিনা। বিরতির আগে ২-০তে এগিয়ে যায় কোচ সাঈদ খোদারাহমির দল। ওই ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে গেছেন গোলকিপার স্বপ্না আক্তার ঝিলি। বিরতির আগে-পরে ভারতের নেয়া বেশকিছু শট ঠেকিয়ে দেন। তার দুর্দান্ত পারফরম্যান্সের সামনে গোল আনতে পারেনি ভারত। পরে অবশ্য বাংলাদেশ একটি গোল হজম করে বসে।

বিরতির পর বেশ খানিকটা গোছানো আক্রমণ শুরু করে ভারত। এসময় বাংলাদেশের ডিফেন্ডারদের কিছুটা অগোছালো দেখা যায়। পরে বাংলাদেশের নওশোন জাহান, নিলুফার ইয়াসমিন, সাবিনা খাতুন, কৃষ্ণা রাণী সরকার বেশ কয়েকটি সহজ ও কঠিন সুযোগ হাতছাড়া করেন।

তবে দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ। ভারতের আক্রমণ ঠেকিয়ে কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন ফরোয়ার্ড সুমাইয়া মাতসুশিমা, ৩-০তে এগিয়ে যায় দলটি। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে একটি গোল শোধ করে ভারত, ব্যবধান দাঁড়ায় ৩-১। শেষে জয়ের উল্লাসে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tags: কৃষ্ণাঝিলিথাইল্যান্ডফুটসালবাংলাদেশভারতলিড স্পোর্টসসাফসাবিনা
Previous Post

বর্তমান সরকার কি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারবে: দেবপ্রিয় ভট্টাচার্য

Next Post

‘ইসলামী আন্দোলন আসলে ফাঁকা ৫০ আসনের প্রার্থী ঘোষণা হবে’

Next Post
ছবি: সংগৃহীত

'ইসলামী আন্দোলন আসলে ফাঁকা ৫০ আসনের প্রার্থী ঘোষণা হবে'

মানবতাবিরোধী অপরাধে জয়-পলকের অভিযোগ গঠনের আদেশ ২১ জানুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT