চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবে’, প্রশ্ন ওবায়দুল কাদেরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 18, মে 2024
in অর্থনীতি, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, জানতে চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন?

তিনি আজ (১৮ মে) দুপুরে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ১৩ বিলিয়ন ডলার, এমন পরিস্থিতি নিয়ে সরকারের কোন উদ্বেগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন: কে বলল আপনাকে ১৩ বিলিয়ন ডলার? কোন নিউজে বলছে আপনাকে? আমাদের কাছে হিসাব আছে।

এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারে বক্তব্য- ‘‘ব্যবহার করার মতো ১৩ বিলিয়ন ডলার আছে’’, সাংবাদিকরা তুলে ধরলে তার জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: তাহলে গভর্নরকে জিজ্ঞাসা করুন যে কী কারণে এটা এ পর্যায়ে এল? আমরা তো এটা জানি না। আমরা জানি, ১৯ থেকে ২০ বিলিয়ন ডলারের মধ্যেই ঘুরপাক খাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকে না ঢুকতে পারলে গভর্নরকে কিভাবে জিজ্ঞেস করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে। আপনার জানার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন?’

৪৮ বিলিয়ন ডলার থেকে রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারে নেমে আসায় অর্থনীতিবীদরা যে উদ্বেগ প্রকাশ করছেন, তাতে সরকারের অবস্থান জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন: কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি? ডলার ছিল আমাদের? বিএনপি কয় বিলিয়ন ডলার রেখে গেছে আমাদের? তিন বিলিয়ন প্লাস। তাহলে এখন ১৯-২০ বিলিয়ন ডলার আছে, এটা কম নাকি?

এখন দেশের রপ্তানি ও রেমিট্যান্স প্রবণতা বাড়ছে, এমন পরিস্থিতি অব্যহত থাকলে রিজার্ভ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদের
Previous Post

‘শিরোপা খরা কাটাতে ভারতকে চাপ সামলাতে হবে’

Next Post

ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে ‘দীর্ঘ যুদ্ধ’ ঘোষণা হামাসের

Next Post
হামাসের একজন সদস্য মুখোশ পরা, অস্ত্রের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে 'দীর্ঘ যুদ্ধ' ঘোষণা হামাসের

বজ্রপাতে আহতদের জন্য জরুরি বিভাগে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT