চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ‘কুখ্যাত’ কারাগারে ইমরান খানকে রাখা হয়েছে, তা কেন ঐতিহাসিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 07, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খানকে রাখা কুখ্যাত কারাগার, ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানকে বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করে ইসলামাবাদের একটি বিচারিক আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছে।

রায় ঘোষণার পরপরই, তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয় এবং ঐতিহাসিকভাবে কুখ্যাত ‘অ্যাটক কারাগারে’ স্থানান্তরিত করা হয়, যা একটি ঐতিহাসিক কারাগার। কারাগারটিতে এর আগে ইমরানের রাজনৈতিক প্রতিপক্ষ পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সুপ্রিমো নওয়াজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ জারদারিসহ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকেও রাখা হয়েছিল।

কারাগারটি পাঞ্জাবের উত্তরের শহর, সিন্ধু ও কাবুল নদীর সঙ্গমস্থলে অবস্থিত। ১৯ শতকের দিকে ব্রিটিশ বাহিনীর কমান্ডার-ইন-চিফ ফিল্ড মার্শাল কলিন ক্যাম্পবেলের সম্মানে এটিকে পূর্বে ক্যাম্পবেলপুর বলা হত। ১১৮ বছরের পুরনো অ্যাটক কারাগারটি ৬৭ একর জমির ওপর নির্মিত।

ইতিহাসে এটি আলেকজান্ডার দ্য গ্রেট এবং ইবন-ই-বতুতার মতো বিখ্যাত ব্যক্তিত্বদের জন্য একটি বিশ্রামের শহর হিসেবে পরিচিতি ছিল।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, আসিফ জারদারি তার সাত বছরের কারাবাসের প্রায় অর্ধেক সময় কাটিয়েছিলেন অ্যাটক ফোর্টে। প্রধানমন্ত্রী শেহবাজ এবং নওয়াজের বড় ছেলে হুসেন নওয়াজকেও এই দুর্গে আলাদা ব্যারাকে রাখা হয়েছিল এবং এই ভবনেই জবাবদিহিতার বিচারের মুখোমুখি করা হয়েছিল।

অ্যাটক ফোর্ট একটি জঙ্গলের মাঝখানে অবস্থিত যেখানে মারাত্মক সাপ এবং বিচ্ছু দেখা যায়। মিডিয়ার রিপোর্ট অনুসারে, একবার একটি বিষাক্ত সাপ নওয়াজ শরীফের সেলের মধ্যে ঢুকে পড়েছিল এবং পরে একজন নিরাপত্তা রক্ষী সাপটিকে হত্যা করে।

পাঞ্জাব প্রিজন ডিপার্টমেন্টের ওয়েবসাইট অনুসারে, এই কারাগারের ভবনের আয়তন ১৭ একর, যেখানে কারাগারের সীমানা ২৬ একর, দুই কানাল এবং ১২ মারলা জুড়ে বিস্তৃত এবং এর কৃষি জমি ২২ একর এবং চার কানাল। এখানে অনুর্বর জমির আয়তন দুই একর।

এই কারাগারে ৫৩৯ জন বন্দীর জন্য অনুমোদিত আবাসন রয়েছে। অ্যাটক জেলটি বর্তমানে পাঞ্জাবের ৪০টি কারাগারের মধ্যে একটি। একজন ব্রিটিশ অফিসার ডাঃ সি হ্যাথাওয়ে এখানে নিযুক্ত কারাগারের প্রথম মহাপরিদর্শক ছিলেন।

স্বাধীনতার সময় পাঞ্জাব উত্তরাধিকারসূত্রে ১৯টি কারাগার পায়। ১৯৪৭ সালের পর এখানে আরও ২১টি কারাগার চালু করা হয়েছিল। এই অ্যাটক ফোর্টেই ১৯৭৩ এবং ১৯৮৫ সালে দেশের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অফিসারদের বিচার করা হয়েছিল।

Tags: ইমরান খানঐতিহাসিকপিটিআই
Previous Post

নড়াইলে আশ্রয়ণ প্রকল্পে সবুজে ভরিয়ে তুলছেন উপকারভোগীরা

Next Post

‘১০ রান’ কম করায় উইন্ডিজের বিপক্ষে জয় পায়নি ভারত

Next Post
ভারতীয় ক্রিকেটার ব্যাটিং করে প্রতিপক্ষের বল মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘১০ রান’ কম করায় উইন্ডিজের বিপক্ষে জয় পায়নি ভারত

উচ্চ বিদ্যুতের টাওয়ারে ঝুলন্ত ব্যক্তি, বিপদে থাকা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিকাকে বাঁচাতে ১৫০ ফুট বিদ্যুতের টাওয়ারে তরুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT