চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারে মারা গেছেন ‘বাক রজার্স’ খ্যাত অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
বাক রজার্স খ্যাত অভিনেতার ছবি, যিনি ক্যানসারে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন হলিউডের কিংবদন্তী অভিনেতা গিল জেরার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় গিল জেরার্ডের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী জ্যানেট। তিনি লেখেন, ভোরবেলা তার জীবনসঙ্গী গিল এক বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক ক্যানসারের কাছে পরাজিত হয়েছেন।

অসুস্থতা ধরা পড়ার পর থেকে তার মৃত্যুর ব্যবধান ছিল মাত্র কয়েক দিন। জ্যানেট আরও লেখেন, যত বছরই একসঙ্গে কাটুক না কেন, তা কখনোই যথেষ্ট নয়। প্রিয় মানুষদের শক্ত করে ধরে রাখার এবং নিঃশর্ত ভালোবাসার কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

মৃত্যুর পর প্রকাশের অনুরোধ রেখে গিল জেরার্ড নিজেও একটি বার্তা লিখে গিয়েছিলেন। সেটিও তার স্ত্রী শেয়ার করেছেন।

সেখানে তিনি বলেন, তার জীবন ছিল এক অসাধারণ যাত্রা। কাজের সুযোগ, পরিচিত মানুষ আর ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতা মিলিয়ে পৃথিবীতে কাটানো ৮২টি বছর ছিল তৃপ্তিকর। আরকানসাস থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস এবং শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো জীবনকে তিনি স্মরণ করেন গভীর কৃতজ্ঞতায়।

১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রচারিত বিজ্ঞান কল্পকাহিনি ধারাবাহিক ‘পঁচিশ শতকের বাক রজার্স’-এ প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পান গিল জেরার্ড। ওই গল্পে তিনি অভিনয় করেন ক্যাপ্টেন উইলিয়াম বাক রজার্স চরিত্রে। সেটি একজন মহাকাশচারীর চরিত্র।

এছাড়াও গিল জেরার্ড বিভিন্ন টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার দীর্ঘ অভিনয় জীবন তাকে মার্কিন টেলিভিশনের একটি পরিচিত ও সম্মানিত মুখে পরিণত করেছিল। হলিউডের বহু জনপ্রিয় সিনেমাতেও দেখা গেছে তাকে।- পিঙ্কভিলা

Tags: অভিনয়লিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

ট্রাইব্যুনাল-২ এর নতুন এজলাসকক্ষ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

Next Post

‘ভারতের নসিহত চাই না, শেখ হাসিনার বক্তব্যে যেন পরিস্থিতি খারাপ না হয়’

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারতের নসিহত চাই না, শেখ হাসিনার বক্তব্যে যেন পরিস্থিতি খারাপ না হয়’

বাংলাদেশের চ্যানেল আই ক্রিকেট দল মাঠে প্রস্তুত, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসজেএ মিডিয়া কাপ: কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT