চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের নসিহত চাই না, শেখ হাসিনার বক্তব্যে যেন পরিস্থিতি খারাপ না হয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 17, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব ‘খুবই অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচন নিয়ে ভারতের পরামর্শ বাংলাদেশ চায় না জানিয়ে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেছেন উপদেষ্টা।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছে পররাষ্ট্র উপদেষ্টা।

এর আগে, বুধবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লিতে তলব খুবই অপ্রত্যাশিত। ভারতের সঙ্গে টানাপোড়েন রয়েছে। এটা মেনে নিয়েই ওয়ার্কিং রিলেশন চালিয়ে যেতে চেয়েছিল ঢাকা।’

তিনি আরও বলেন, ‘ভারতের সবশেষ বক্তব্যে নসিহত করেছে, যা ঢাকা চায় না। প্রতিবেশী দেশের নির্বাচন নিয়ে উপদেশ দরকার নেই। এটা সরকারের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গত ১৫ বছরে ভারত নিরপেক্ষ নির্বাচনের জন্য এমন নসিহত করেনি। তাহলে এখন কেন করছে?’

তৌহিদ হোসেন বলেন, ভারতের কাছে আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বক্তব্য দিয়ে পরিস্থিতি খারাপ না করে!

তিনি বলেন, বাংলাদেশ কখনও সন্ত্রাসবাদের আশ্রয় ছিল না, ভবিষ্যতেও হবে না। কোন রাজনীতিক সেটা বললে সেটা তার বিষয়, সরকারের অবস্থান লয়।

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের বাংলাদেশে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, তারেক রহমান মঙ্গলবার পর্যন্ত ট্রাভেল ডকুমেন্ট চাননি।

Tags: জাতীয় নির্বাচন ২০২৬জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন
Previous Post

ক্যানসারে মারা গেছেন ‘বাক রজার্স’ খ্যাত অভিনেতা

Next Post

বিএসজেএ মিডিয়া কাপ: কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

Next Post
বাংলাদেশের চ্যানেল আই ক্রিকেট দল মাঠে প্রস্তুত, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসজেএ মিডিয়া কাপ: কোয়ার্টার ফাইনালে চ্যানেল আই

বাংলাদেশ ব্যাংকের বহির্মুখী ব্যাংক ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্বল ব্যাংকের 'আমানত ফেরত' নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT