নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। রাজা চার্লসের সাথে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব নেন। বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠন করেন তিনি। মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ২৪ জনকে নিয়োগ দিয়েছেন মন্ত্রিসভায়।








