কিশোরগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সদর উপজেলার মাথিয়াবনে কয়েকশ’ একর কৃষি জমিকে মাছের ঘেরে রূপান্তর করা হয়েছে। ওপরে বসানো হয়েছে মুরগির শেড। শেডের নিচে মাছের ঘের থাকায় মুরগির বিষ্ঠা সরাসরি খাচ্ছে মাছ। বিষ্ঠাসহ শেডের অন্যান্য আবর্জনা পড়ে দূষিত হচ্ছে পানি ও পরিবেশ।








