চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে সংঘর্ষ, আহত ৫

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
1:49 অপরাহ্ন 02, জুলাই 2024
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের সময় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের চলমান আন্দোলনে কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কর্মবিরতিতে থাকা কর্মকর্তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত আছে বলে দাবি করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২য় দিনের মতো সর্বাত্বক আন্দোলনের কর্মসূচি চলছে। অবস্থান ধর্মঘট ও কর্ম বিরতির কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জড়ো হতে থাকেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বরিশাল বিশ্বিবিদ্যালয়ের একাডেমিক সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় সুপার গ্রেডে লয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবি জানানো হয়।

তবে শিক্ষার্থীরা জানান, পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন। অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষকরা জানান, বৈষম্যমূলক ও মর্যাদাহানিকর প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন, প্রতিশ্রুতি সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে।

Tags: দুই পক্ষের সংঘর্ষবরিশাল বিশ্ববিদ্যালয়শিক্ষকদের কর্মবিরতি
Previous Post

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল-প্রকাশ বিষয়ে হাইকোর্টের রুল জারি

Next Post

রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও

Next Post
জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও

পুলিশ ও জনগণের সংহতি অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT