চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল-প্রকাশ বিষয়ে হাইকোর্টের রুল জারি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:42 অপরাহ্ন 02, জুলাই 2024
in - টপ লিড নিউজ, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সেই সাথে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল বিষয়ে আগামী ৩ মাসের মধ্যে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এসংক্রান্ত রিটের শুনানি শেষে মঙ্গলবার (২ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এসময় হাইকোর্ট বলেন, ‘দুর্নীতি হচ্ছে উন্নয়ন ও সুশাসনের অন্তরায়। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিৎ।’

শুনানিতে রিটের পক্ষের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টে প্রশ্ন তুলে বলেন, ‘জনগণের ট্যাক্সের ৪৩ শতাংশ টাকায় যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনে যাচ্ছে, সেখানে তাদের সম্পদের হিসেব জনগণের উদ্দেশ্য কেন প্রকাশিত হবে না? আর পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তার সম্পত্তি আর রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার বিষয় যদি সামনে আসে, তাহলে তিনি কি রক্ষা করবেন? তার সম্পত্তি নাকি রাষ্ট্রের সার্বভৌমত্ব?

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘সরকারি কর্মকর্তাদের দুর্নীতির লাগাম টেনে ধরা উচিত বলে আমরা চাই।’

‘সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে গতকাল রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস।

Tags: সরকারি কর্মকর্তাহাইকোর্ট
Previous Post

‘আমি জানি সীমানা স্পর্শ করিনি’

Next Post

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে সংঘর্ষ, আহত ৫

Next Post
শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের সময় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনে সংঘর্ষ, আহত ৫

জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT