চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের যেসব সামরিক ঘাঁটিতে ক্ষতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলো লক্ষ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় (অপারেশন ট্রু প্রমিজ-২ অভিযান) ইসরায়েলের তিনটি বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পার্স টুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের তিনটি বিমান ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ঘাঁটিগুলো হচ্ছে, গোয়েন্দা সংস্থা মোসাদের বিমান ঘাঁটি, এফ-৩৫ যুদ্ধবিমান সংরক্ষণের মূল ঘাঁটি নেভাতিম এবং নেগেভ মরুভূমিতে অবস্থিত হাতজেরিম বিমান ঘাঁটি।

জেনারেল বাকেরি ওই ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরও বলেন, বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি এই অভিযানে ইসরায়েলের কৌশলগত রাডার স্থাপনা এবং গাজা উপত্যকার কাছে মোতায়েন করা ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যানের সমাবেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, এসব সামরিক স্থাপনায় ইসরায়েল ব্যাপক ভিত্তিতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রাখা সত্ত্বেও ইরানের শতকরা ৯০ ভাগ ক্ষেপণাস্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে।

ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ধেয়ে আসার সময় সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি উত্তর ইরসায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে।

এদিকে ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেলের সামরিক রিপোর্টার খবর দিয়েছে, ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল এবং এসব ক্ষেপণাস্ত্র কোনো বেসামরিক স্থাপনায় আঘাত হানেনি। চ্যানেলটি জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে কয়েক ঘণ্টা জেরুজালেম শহরের একটি ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন। এছাড়া, ওই হামলার সময় তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।

ইসরায়েলের বিরুদ্ধে চালানো এই অভিযান সম্পর্কে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, অভিযানে ইসরায়েলের কয়েকটি বিমান ও রাডার ঘাঁটি এবং প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনাকারী কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। বিশেষ করে হামাস নেতা শহীদ ড. ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা হুজ্জাতুল ইসলাম শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহ, হামাস ও আইআরজিসির কমান্ডারদের হত্যা পরিকল্পনাকারী স্থানগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি স্থাপনাগুলো রক্ষা করার জন্য সর্বাধুনিক ও বিপুল পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন থাকা সত্ত্বেও ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হেনেছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের আত্মরক্ষা করার অধিকারের ভিত্তিতে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়েছে। ইসরায়েল যদি এ ব্যাপারে কোনো কাপুরুষোচিত প্রতিক্রিয়া দেখায় তাহলে তাহলে ইরানের পরবর্তী আঘাত হবে মারাত্মক ধ্বংসাত্মক এবং অনুশোচনা সৃষ্টিকারী।

Tags: ইরানইসরায়েলক্ষেপণাস্ত্রসামরিক ঘাঁটি
Previous Post

দুর্গাপূজা মন্ডপে থাকবে দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী

Next Post

শিশুদের খেলনায় ক্ষতিকর রাসায়নিক, গবেষণায় ভয়াবহ তথ্য

Next Post
দুটি শিশু খেলনা দিয়ে খেলছে, একে অপরের পাশে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের খেলনায় ক্ষতিকর রাসায়নিক, গবেষণায় ভয়াবহ তথ্য

নাহিদ ইসলাম বক্তৃতা দিচ্ছেন, জনসমাগমের মাঝে, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT