চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজা মন্ডপে থাকবে দুই মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 03, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন: আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ বলে আর বিভেদ সৃষ্টি করতে দিতে পারি না। আমরা পূজা মন্ডপগুলো নজরদারি করবো, যদিও  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যাপক নজরদারি করছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ আনন্দঘন পরিবেশে নিরাপদে উদযাপনের লক্ষ্যে সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮৪ হাজার কর্মী বাহিনী ৩২ হাজার পূজা মন্ডপে আগামীকাল ৪ হতে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন: প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারীকে পূজামন্ডপ অনুসারে ৮ ঘণ্টা করে ৩ শিফটে রোষ্টার দায়িত্ব প্রদান করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর-সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও পুলিশের সাথে নাগরিক সমাজ বিপ্লবী ছাত্ররাও থাকবে। বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠুভাবে উদযাপনে উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে ব্রিফিংএ এসব কথা বলেন উপদেষ্টা। সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রকল্পে কর্মরতদের পূজামণ্ডপে দায়িত্ব থাকবে।

উপদেষ্টা শারমীন বলেন, কেন্দ্রীয়ভাবে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। সারাদেশের পূজামন্ডপের মনিটরিং রিপোট এই কট্রোলরুমে সরবরাহ করা হবে(কন্ট্রোল রুম এর যোগাযোগ নাম্বার:১০৯৮)। এছারাও সংশ্লিষ্ট সকল দপ্তর-সংস্থার সদর কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করার নির্দেশনা প্রদান করা হয়েছে যা ৪ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত চালু থাকবে। এছাড়া সকল কর্মকর্তা-কর্মচারীর (সনাতন ধর্মের কর্মকর্তা-কর্মচারী ব্যতীত) পূজাকালীন সময়ে ছুটি বাতিল করার জন্য মন্ত্রণালয়ের আওতাধীন সকল দপ্তর-সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

সচিব নাজমা মোবারেক বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, জাতীয় মহিলা সংস্থা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রোগ্রাম অফিসার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা(০৬টি উপজেলা), উপজেলা কর্মকর্তা, ক্রেডিট সুপারভাইজার, তথ্য সেবা কর্মকর্তা ও তথ্য সেবা সহকারী, ফিল্ড সুপারভাইজার ও জেন্ডার প্রোমোটার, প্রশিক্ষণ কর্মকর্তা ও প্রশিক্ষক, স্বেচ্ছাসেবী সমিতিসমূহের প্রতিনিধিসহ সর্বমোট ২৭,৮২৮ জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১০৮৯টি অফিস রয়েছে। এছারাও ৭০ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যারা স্বপ্রণোদিত হয়ে পূজামন্ডপে দায়িত্ব পালন করবে।

অতিরিক্ত সচিব রেখা রানী বালো বলেন, নিরাপত্তা যেনো না দিতে হয় আমরা সেই বাংলাদেশ চাই। সেই শান্তি যেনো আসে। এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না। এবারে সরকার পূজা উদযাপন নিয়ে যে পদক্ষেপ নিচ্ছ তা সত্যি সুখকর।

সংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকাসহ কিছু জায়গা পূজা মন্ডপে হামলা হয়েছে, যারা এর সাথে জড়িত ছিল আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করেছে। আমাদের এব্যাপারে সতর্ক থাকতে হবে। দুষ্কৃতকারীরা নানা কূটচালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে তা হতে দেয়া যাবে না, আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। ডিসি নিয়োগে অনিয়ম প্রসঙ্গে বলেন, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরের সত্যতা যাচাই করতে টেকনিক্যাল ইন্টিগ্রিটি আলোকে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ দরকার।

প্রেস ব্রিফিংএ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ) রেখা রানী বালো কথা বলেন।

Tags: শারমীন এস মুরশিদসমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  উপদেষ্টা
Previous Post

আসছে কোরবানি ঈদে ‘তুফান টু’ মুক্তি সম্ভব?

Next Post

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের যেসব সামরিক ঘাঁটিতে ক্ষতি

Next Post
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের যেসব সামরিক ঘাঁটিতে ক্ষতি

দুটি শিশু খেলনা দিয়ে খেলছে, একে অপরের পাশে বসে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুদের খেলনায় ক্ষতিকর রাসায়নিক, গবেষণায় ভয়াবহ তথ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT