চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় কোথায় ফেলা হয়েছে আনোয়ারুলের খণ্ডবিখণ্ড লাশ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:28 অপরাহ্ন 24, মে 2024
in অপরাধ
A A
আনোয়ারুলের খণ্ডবিখণ্ড লাশের ছবি, যেখানে তার দেহ বিভক্ত হয়ে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ভারতের কলকাতায় নৃশংস হত্যাকাণ্ডের পর তার লাশ কোথায় ফেলা হয়েছে তা জানতে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আনোয়ারুল আজিমকে হত্যাকাণ্ডের পর তার লাশ টুকরো টুকরো করে কাশিপুর থানার অন্তর্গত ভাঙরের কৃষ্ণ ও পোলেরহাট মাটিতে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাতে সেখানে তল্লাশি শুরু করে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার রাতেই সেই এলাকায় যায় সিআইডির টিম। কিন্তু কোনও দেহাংশ উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে।

ক্যাব ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সিআইডি বলছে, ৩০ এপ্রিল গাড়িটি বুক করেছিল আমানুল্লাহ। ১৩ মে বিকেলে চারটার দিকে তিনি ফয়সালকে নিউটাউনের অ্যাক্সিস মলের কাছে নামান। পরে আবার আমানুল্লাহ ও সিয়ামকে নিয়ে ওই এলাকায় যান। ১৪ মে আমানুল্লাহ ও জিহাদ একটি ট্রলি ব্যাগ নিয়ে তার গাড়িতে চড়ে ফের ওই মলের কাছে আসে। সেখানে সিয়াম তাদের সঙ্গে দেখা করে ওই ট্রলি ব্যাগ এবং এমপি’র মোবাইল নিজের সঙ্গে নেয়। সঙ্গে আনা একটি ব্লিচিং পাউডারের প্যাকেট আমানুল্লাহকে দিয়েছিল সিয়াম।

সিআইডি জানায়, ১৫ তারিখ আমানুল্লাহ ও শিলাস্তি রহমান সকাল ১০টায় ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে একটি অ্যাপ ক্যাব ধরে সোজা কলকাতা বিমানবন্দরে এসে ফ্লাইট ধরে  বাংলাদেশ পালান। ফ্ল্যাটে থাকা দেহাংশ টুকরো করে অন্য ট্রলি ব্যাগে ভরে ফয়সাল ও মুস্তাফিজুর। ১৯ তারিখ ওই ব্যাগ নিয়ে তারা কলকাতা ছাড়ে। মাঝে দেহাংশ ভর্তি ব্যাগ উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায় এক ব্যক্তির হাতে তুলে দেয়। সেই ব্যক্তি সিয়াম বলে মনে করছেন তদন্তকারীরা।

এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসারসহ চার ভারতীয় পুলিশের সঙ্গে তথ্য আদান-প্রদান হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ এবং ভারতের আর কেউ এমপি আনার হত্যাকাণ্ডে জড়িত আছে কিনা তা তদন্তের পর বলা যাবে।

এর আগে বৃহস্পতিবার বিকালে ভারতীয় পুলিশের চার সদস্য ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় ভারতীয় দূতাবাস হয়ে তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে যান এবং সেখানে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় ডিবি কার্যালয়ে আসেন। অন্যদিকে ঘটনাটি তদন্তে গোয়েন্দা পুলিশের তিন সদস্যের একটি প্রতিনিধিদলও শিগগির কলকাতায় যাবে।

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ (সদর ও কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিন বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।

গত ১২ মে তিনি চিকিৎসার কথা বলে ভারতে যান। কিন্তু ১৪ মে থেকে পরিবার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরটিও বন্ধ ছিল। পরে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও কলকাতায় উপদূতাবাসে যোগাযোগ করে খোঁজ নিতে বলা হয়।

বুধবার কলকাতা পুলিশ জানায়, দিল্লি ও কলকাতা দূতাবাসের কাছ থেকে তথ্য পাওয়ার পরই আনোয়ারুল আজিমের খোঁজে তৎপরতা শুরু করে তারা। কলকাতায় এসে এমপি আনোয়ারুল আজিম তার কথিত বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। ১৮ মে গোপাল স্থানীয় বরাহনগর থানায়  আজিম ‘নিখোঁজ’ দাবি করে জিডি করেন।

বুধবার সকালে গোপাল বিশ্বাস স্থানীয় গণমাধ্যমকে জানান, এমপি আজিমকে হত্যা করা হয়েছে বলে কলকাতা পুলিশ তাকে জানিয়েছে। কলকাতার নিউটাউনের বিলাসবহুল আবাসন ‘সঞ্জিভা গার্ডেনে’ এই এমপি হত্যার শিকার হন।

Tags: এমপি আনোয়ারুল আজিমঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ
Previous Post

চীনে ছুরিকাঘাতে নিহত ৮

Next Post

ইউরোপে অ্যাশেজ ভক্তদের পাগলামি!

Next Post
ব্যান্ডের সদস্যরা স্টুডিওতে পারফর্ম করছে, দর্শকরা মোবাইল দিয়ে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে অ্যাশেজ ভক্তদের পাগলামি!

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি বলতে পারবো না: সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT